মুন টাইমস নিউজ

ফিচার

এআইয়ের ছবিতে আশির দশকে ফিরছেন নেটিজেনরা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
এআইয়ের ছবিতে আশির দশকে ফিরছেন নেটিজেনরা

আশির দশকের পোশাক, সেই সময়ের চুলের স্টাইল, পুরোনো রাস্তা আর ফিকে রঙ ছবি দেখলে মনে হতে পারে, চার দশক আগের কোনো স্মৃতি।

কিন্তু বাস্তবে ছবিটি তোলা হয়নি আশির দশকে। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হয়েছে এমন অসংখ্য ছবি, যা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফেসবুকে নিজের ছবি ব্যবহার করে অনেকেই তৈরি করছেন আশির দশকের আবহ। কেউ নিজেকে দেখছেন তরুণ বয়সের পোশাকে, কেউ ফিরছেন পুরোনো কোনো রাস্তায়, আবার কেউ পরিবার বা বন্ধুদের সঙ্গে বানিয়ে নিচ্ছেন এমন মুহূর্ত, যা বাস্তবে কখনো ঘটেনি।

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে কাজ করছে নস্টালজিয়া। ক্যাসেট, ভিসিআর, ফিল্ম ক্যামেরা, রঙিন পোশাক আর পুরোনো দিনের দৃশ্য সব মিলিয়ে আশির দশকের সেই আবহ এখন নতুন প্রজন্মের কাছেও আকর্ষণীয়।

এআই মানুষের মুখের বৈশিষ্ট্য ঠিক রেখে পোশাক, পরিবেশ, আলো ও ছবির রঙ বদলে দিতে পারে। ফলে বাস্তবে না ঘটলেও তৈরি করা সম্ভব অতীতের মতো দেখতে একটি মুহূর্ত।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬


এআইয়ের ছবিতে আশির দশকে ফিরছেন নেটিজেনরা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আশির দশকের পোশাক, সেই সময়ের চুলের স্টাইল, পুরোনো রাস্তা আর ফিকে রঙ ছবি দেখলে মনে হতে পারে, চার দশক আগের কোনো স্মৃতি।

কিন্তু বাস্তবে ছবিটি তোলা হয়নি আশির দশকে। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হয়েছে এমন অসংখ্য ছবি, যা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফেসবুকে নিজের ছবি ব্যবহার করে অনেকেই তৈরি করছেন আশির দশকের আবহ। কেউ নিজেকে দেখছেন তরুণ বয়সের পোশাকে, কেউ ফিরছেন পুরোনো কোনো রাস্তায়, আবার কেউ পরিবার বা বন্ধুদের সঙ্গে বানিয়ে নিচ্ছেন এমন মুহূর্ত, যা বাস্তবে কখনো ঘটেনি।

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে কাজ করছে নস্টালজিয়া। ক্যাসেট, ভিসিআর, ফিল্ম ক্যামেরা, রঙিন পোশাক আর পুরোনো দিনের দৃশ্য সব মিলিয়ে আশির দশকের সেই আবহ এখন নতুন প্রজন্মের কাছেও আকর্ষণীয়।

এআই মানুষের মুখের বৈশিষ্ট্য ঠিক রেখে পোশাক, পরিবেশ, আলো ও ছবির রঙ বদলে দিতে পারে। ফলে বাস্তবে না ঘটলেও তৈরি করা সম্ভব অতীতের মতো দেখতে একটি মুহূর্ত।


মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ