মুন টাইমস নিউজ

সারাদেশ

ইত্যাদি’র অনুষ্ঠান থেকে ২শ মোবাইল চুরি

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
ইত্যাদি’র অনুষ্ঠান থেকে ২শ মোবাইল চুরি

জয়পুরহাটের কালাইয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে মোবাইল ফোন চুরির শিকার হয়েছেন বিপুলসংখ্যক দর্শক। অনুষ্ঠানস্থলে অন্তত ১৫০ থেকে ২০০টির বেশি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠান দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা সেখানে জড়ো হন। আয়োজকদের ধারণা, অনুষ্ঠানস্থলে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল।

এত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির মধ্যে অনুষ্ঠান চলাকালে একের পর এক মোবাইল ফোন হারানোর অভিযোগ আসতে থাকে। দৃশ্যধারণ শেষ হওয়ার পর চুরির বিষয়টি আরও স্পষ্ট হয়। ভুক্তভোগীদের দাবি, দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন খোয়া গেছে।

অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার জন্য জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। দায়িত্বে ছিলেন প্রায় ২৫০ পুলিশ সদস্য। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।

তবে নিরাপত্তাব্যবস্থা থাকার পরও মোবাইল হারানোর ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেকে অনুষ্ঠান শেষে কালাই থানায় যান। পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন।

কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী চুরি হওয়া মোবাইলের সংখ্যা ১৫০ থেকে ২০০টির বেশি হতে পারে। মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতনকে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ইত্যাদি’র অনুষ্ঠান থেকে ২শ মোবাইল চুরি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের কালাইয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে মোবাইল ফোন চুরির শিকার হয়েছেন বিপুলসংখ্যক দর্শক। অনুষ্ঠানস্থলে অন্তত ১৫০ থেকে ২০০টির বেশি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠান দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা সেখানে জড়ো হন। আয়োজকদের ধারণা, অনুষ্ঠানস্থলে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল।

এত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির মধ্যে অনুষ্ঠান চলাকালে একের পর এক মোবাইল ফোন হারানোর অভিযোগ আসতে থাকে। দৃশ্যধারণ শেষ হওয়ার পর চুরির বিষয়টি আরও স্পষ্ট হয়। ভুক্তভোগীদের দাবি, দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন খোয়া গেছে।

অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার জন্য জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। দায়িত্বে ছিলেন প্রায় ২৫০ পুলিশ সদস্য। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।

তবে নিরাপত্তাব্যবস্থা থাকার পরও মোবাইল হারানোর ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেকে অনুষ্ঠান শেষে কালাই থানায় যান। পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন।

কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী চুরি হওয়া মোবাইলের সংখ্যা ১৫০ থেকে ২০০টির বেশি হতে পারে। মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতনকে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ