মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারঃ আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মফিজ উদ্দিন ওরফে মহি তালুকদার (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর ১০ তলা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম।

গ্রেপ্তার মফিজ উদ্দিন ওরফে মহি তালুকদার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দেওতলা এলাকার মৃত আলাউদ্দিন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে ডেন্ডাবর ১০ তলা রোড এলাকায় মাদকদ্রব্যের একটি চালান হাতবদলের তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে মফিজ উদ্দিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মাদক কারবারে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে সরবরাহের জন্য নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

তিনি আরও বলেন, আশুলিয়ায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের উৎস, সরবরাহকারী ও বিক্রেতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মফিজ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার করা ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

আশুলিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সাভারঃ আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মফিজ উদ্দিন ওরফে মহি তালুকদার (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর ১০ তলা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম।

গ্রেপ্তার মফিজ উদ্দিন ওরফে মহি তালুকদার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দেওতলা এলাকার মৃত আলাউদ্দিন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে ডেন্ডাবর ১০ তলা রোড এলাকায় মাদকদ্রব্যের একটি চালান হাতবদলের তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে মফিজ উদ্দিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মাদক কারবারে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে সরবরাহের জন্য নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

তিনি আরও বলেন, আশুলিয়ায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের উৎস, সরবরাহকারী ও বিক্রেতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মফিজ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার করা ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ