দক্ষিণ আফ্রিকাতে ত্রিদলীয় সিরিজে বল হাতে আলো ছড়িয়েছেন রোহানতদৌলা বর্ষণ। তবে তরুণ এই পেসারকে নিয়ে চিন্তা বাড়ছে বিসিবির। পিঠের নিচের অংশের ব্যথার জন্য প্রায় ১৫ মাস মাঠের বাইরে ছিলেন ২১ বছরের এই তরুণ পেসার।
এরপর মাঠে ফিরে এইচপির হয়ে খেলতে গিয়ে আবারও চোটের কবলে বর্ষণ। দক্ষিণ আফ্রিকা থেকে খেলে বর্ষণ যোগ দিয়েছিলেন টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপি দলে। তবে সেই পুরোনো ব্যাথার কারণে কোনো ম্যাচেই মাঠে নামা হয়নি তার।
গতকাল অস্ট্রেলিয়ার চিকিৎসককে দেখিয়েছিলেন। এরপর স্ক্যানও করা হয়েছে। অপেক্ষা এখন রিপোর্টের, তবে সবমিলিয়ে আবারও মাসখানেকের বিশ্রামে যেতে হচ্ছে বর্ষণকে। বয়স কম থাকায় এমন ইনজুরির কারণে লাল বলে খেললে সেটা বড় আকার ধারণ করতে পারে। বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, ইনজুরি শঙ্কা থাকায় বর্ষণ এখন থেকে কেবল টি-টোয়েন্টির ভাবনাতে রয়েছেন।
এর আগে দীর্ঘদিন পর চলতি বছরে মাঠে ফিরে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেন বর্ষণ। এরপর হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েও ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেন। পরে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে আবার পুরনো চোটে পড়েছেন বর্ষণ।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন