মুন টাইমস নিউজ

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়বারের মতো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে গিয়ে শুরু থেকেই দারুণ লড়াই করেছে বাংলাদেশ। টেস্ট র‍্যাঙ্কিং ও চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই কন্ডিশনে এমন দাপুটে জয় তাই হয়ে উঠেছে আরও বিশেষ।

পেস বোলারদের দুর্দান্ত আক্রমণের পাশাপাশি ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে পুরো ম্যাচেই অস্ট্রেলিয়াকে চাপে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত দারুণ পারফরম্যান্সে আসে ৯ উইকেটের বড় জয়।

ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, যেকোনো ফরম্যাট মিলিয়ে এটিই এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় জয়। নিজের ও পুরো দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করে তিনি জানান, এই জয় ভবিষ্যতে আরও বড় কিছু করার আত্মবিশ্বাস দেবে দলকে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়বারের মতো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে গিয়ে শুরু থেকেই দারুণ লড়াই করেছে বাংলাদেশ। টেস্ট র‍্যাঙ্কিং ও চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই কন্ডিশনে এমন দাপুটে জয় তাই হয়ে উঠেছে আরও বিশেষ।

পেস বোলারদের দুর্দান্ত আক্রমণের পাশাপাশি ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে পুরো ম্যাচেই অস্ট্রেলিয়াকে চাপে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত দারুণ পারফরম্যান্সে আসে ৯ উইকেটের বড় জয়।

ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, যেকোনো ফরম্যাট মিলিয়ে এটিই এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় জয়। নিজের ও পুরো দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করে তিনি জানান, এই জয় ভবিষ্যতে আরও বড় কিছু করার আত্মবিশ্বাস দেবে দলকে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ