মুন টাইমস নিউজ

রাজনীতি

সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে নিলেন তাসনিম জারা

মুন টাইমস ডেস্ক
মুন টাইমস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে নিলেন তাসনিম জারা
সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর নতুন আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণ নারী নেতৃত্বের অংশগ্রহণ নজর কাড়লেও, একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন ডা. তাসনিম জারা।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত এই প্রার্থী জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে যাওয়ার প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেননি। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ করেন।

পোস্টে তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অনেকেই তার সংসদে না যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। তবে সংরক্ষিত আসনের প্রস্তাব পেয়েও তিনি তা ফিরিয়ে দিয়েছেন, কারণ এটি তার নীতিগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি উল্লেখ করেন, সংরক্ষিত নারী আসন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়া উচিত—এই দাবি তিনি আগে থেকেই জানিয়ে আসছিলেন। এ বিষয়ে তিনি প্রচারণা চালিয়েছেন এবং সাধারণ মানুষের সমর্থনও নিয়েছেন। তাই সংসদ সদস্য হওয়ার সুযোগ এলেও নিজের অবস্থান থেকে সরে আসা তার পক্ষে সম্ভব হয়নি।

ডা. তাসনিম জারা আরও বলেন, বিষয়টি ব্যক্তিগত নয়, বরং একটি কাঠামোগত প্রশ্ন। সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোটারদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন এবং প্রয়োজনে দলীয় অবস্থানের বিরুদ্ধেও কথা বলতে পারেন। অন্যদিকে, দলীয় মনোনয়নে আসা সংরক্ষিত আসনের সদস্যদের সেই দায়বদ্ধতা তুলনামূলক কম থাকে বলে তিনি মনে করেন।

তিনি জানান, বাংলাদেশে নারীদের সংখ্যা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। তাই তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আসন নির্ধারণ হওয়া উচিত।

নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মাত্র ১৯ দিনের প্রচারণায়, সীমিত সম্পদ ব্যবহার করে এবং নিয়ম মেনে নির্বাচন করে তিনি ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছেন। নির্বাচনের দিন কিছু অনিয়মের অভিযোগ থাকলেও তিনি ফলাফল মেনে নিয়েছেন। ভবিষ্যতে যদি সংসদে যান, তবে তা জনগণের সরাসরি ভোটেই যেতে চান বলেও জানান তিনি।

সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তাসনিম জারা

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে নিলেন তাসনিম জারা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর নতুন আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণ নারী নেতৃত্বের অংশগ্রহণ নজর কাড়লেও, একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন ডা. তাসনিম জারা।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত এই প্রার্থী জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে যাওয়ার প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেননি। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ করেন।

পোস্টে তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অনেকেই তার সংসদে না যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। তবে সংরক্ষিত আসনের প্রস্তাব পেয়েও তিনি তা ফিরিয়ে দিয়েছেন, কারণ এটি তার নীতিগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি উল্লেখ করেন, সংরক্ষিত নারী আসন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়া উচিত—এই দাবি তিনি আগে থেকেই জানিয়ে আসছিলেন। এ বিষয়ে তিনি প্রচারণা চালিয়েছেন এবং সাধারণ মানুষের সমর্থনও নিয়েছেন। তাই সংসদ সদস্য হওয়ার সুযোগ এলেও নিজের অবস্থান থেকে সরে আসা তার পক্ষে সম্ভব হয়নি।

ডা. তাসনিম জারা আরও বলেন, বিষয়টি ব্যক্তিগত নয়, বরং একটি কাঠামোগত প্রশ্ন। সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোটারদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন এবং প্রয়োজনে দলীয় অবস্থানের বিরুদ্ধেও কথা বলতে পারেন। অন্যদিকে, দলীয় মনোনয়নে আসা সংরক্ষিত আসনের সদস্যদের সেই দায়বদ্ধতা তুলনামূলক কম থাকে বলে তিনি মনে করেন।

তিনি জানান, বাংলাদেশে নারীদের সংখ্যা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। তাই তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আসন নির্ধারণ হওয়া উচিত।

নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মাত্র ১৯ দিনের প্রচারণায়, সীমিত সম্পদ ব্যবহার করে এবং নিয়ম মেনে নির্বাচন করে তিনি ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছেন। নির্বাচনের দিন কিছু অনিয়মের অভিযোগ থাকলেও তিনি ফলাফল মেনে নিয়েছেন। ভবিষ্যতে যদি সংসদে যান, তবে তা জনগণের সরাসরি ভোটেই যেতে চান বলেও জানান তিনি।

সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ