মুন টাইমস নিউজ

রাজনীতি

প্রধান বিরোধীদল জামায়াত-শিবির এটা লজ্জার: রাশেদ খান

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
প্রধান বিরোধীদল জামায়াত-শিবির এটা লজ্জার: রাশেদ খান

স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় বীর মুক্তিযোদ্ধাদের আবারও রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। 

তিনি বলেন, যারা বাংলাদেশের জন্ম ও স্বাধীনতা চায়নি, সেই জামায়াত-শিবির আজ সংসদের প্রধান বিরোধী দল হওয়া জাতির জন্য অত্যন্ত লজ্জার। ভবিষ্যতে তারা ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের নাম-নিশানাও রাখবে না।

আজ সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদ সমাবেশে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে স্বাধীন বাংলাদেশে জামায়াত-শিবির প্রধান বিরোধী দল হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার। স্বাধীনতাবিরোধী শক্তি, যারা বাংলাদেশের জন্ম চায়নি, তারা আজ সংসদের প্রধান বিরোধী দল। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে রাশেদ খান বলেন, একাত্তরে জামায়াত-শিবিরের ষড়যন্ত্র ও কর্মকাণ্ড আপনারা প্রতিহত করেছিলেন। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আপনাদের দায়িত্ব শেষ হয়ে গেছে মনে করলে ভুল হবে। দেশে ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধাদের দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী শক্তি যেভাবে ষড়যন্ত্র করছে, তা মোকাবিলায় মুক্তিযোদ্ধাদের নিয়মিত রাজপথে থাকতে হবে। তারা রাজপথে সক্রিয় থাকলে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। শুধু একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েই দায়িত্ব শেষ হয়েছে মনে করলে বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে না।

রাশেদ খান আরও বলেন, বিএনপি জনগণের কল্যাণে যেসব সিদ্ধান্ত নিচ্ছে, সেগুলোও বাধাগ্রস্ত করছে জামায়াত-শিবির। যারা বাংলাদেশের জন্ম ও স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকতে পারে না।

তিনি প্রশ্ন রেখে বলেন, যারা বাংলাদেশের জন্ম চায়নি, তাদের কাছে দেশের সার্বভৌমত্ব, মুক্তিযোদ্ধাদের দেওয়া জাতীয় পতাকা ও মানচিত্র কতটা নিরাপদ? যারা দেশের স্বাধীনতা চায়নি, তাদের হাতে বাংলাদেশের পতাকা ও মানচিত্র কখনোই নিরাপদ হতে পারে না।

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্প্রতি একজন সহযোদ্ধার মরদেহ দাফনে জামায়াত-শিবির বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভবিষ্যতে তারা ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের নাম-নিশানাও রাখবে না। মুক্তিযোদ্ধাদের দাফনে বাধা দেওয়ার মধ্য দিয়ে তারা যে প্রতিশোধপরায়ণ মনোভাবের পরিচয় দিয়েছে, ক্ষমতায় গেলে তার আরও বহিঃপ্রকাশ ঘটতে পারে।

রাশেদ খান বলেন, ২০২৪ সালে একটি গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানে বীর মুক্তিযোদ্ধারাও সমর্থন জানিয়েছিলেন।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো আবদুস সালামসহ সারাদেশ থেকে আগত মুক্তিযুদ্ধারা।

রাশেদ খাঁন

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

প্রধান বিরোধীদল জামায়াত-শিবির এটা লজ্জার: রাশেদ খান

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ