মুন টাইমস নিউজ

জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবির তথ্যমতে, শিল্পাঞ্চলে মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে তিন প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা কার্যক্রমে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত যানবাহন। দায়িত্ব পালনকারী সদস্যদের সহায়তায় ব্যবহার করা হচ্ছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি)। একই সঙ্গে ড্রোনের সাহায্যে বিভিন্ন এলাকার পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়া দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যদের শরীরে সংযুক্ত ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এসব কার্যক্রমের সার্বিক তদারকি ও সমন্বয় করছে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পকারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের এ নিরাপত্তামূলক তৎপরতা অব্যাহত থাকবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবির তথ্যমতে, শিল্পাঞ্চলে মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে তিন প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা কার্যক্রমে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত যানবাহন। দায়িত্ব পালনকারী সদস্যদের সহায়তায় ব্যবহার করা হচ্ছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি)। একই সঙ্গে ড্রোনের সাহায্যে বিভিন্ন এলাকার পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়া দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যদের শরীরে সংযুক্ত ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এসব কার্যক্রমের সার্বিক তদারকি ও সমন্বয় করছে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পকারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের এ নিরাপত্তামূলক তৎপরতা অব্যাহত থাকবে।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ