মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

‘হরমুজে মাইন অপসারণে’ সময় লাগবে ৬ মাস, জানাল যুক্তরাষ্ট্র

মুন টাইমস ডেস্ক
মুন টাইমস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
‘হরমুজে মাইন অপসারণে’ সময় লাগবে ৬ মাস, জানাল যুক্তরাষ্ট্র
সংগৃহীত ছবি

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে পাতা জলমাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। প্রণালিটি সম্পূর্ণ মাইনমুক্ত করতে প্রায় ৬ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আর্মড সার্ভিস কমিটির সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময়সীমার কথা জানান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হলে হরমুজ প্রণালিতে জলমাইন পেতে দেয় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ধারণা করা হচ্ছে, প্রণালির বিভিন্ন স্থানে একাধিক মাইন স্থাপন করা হয়েছে।

তবে কোথায় কোথায় মাইন পাতা হয়েছে তার নির্ভুল রেকর্ড না থাকায় শনাক্ত ও অপসারণ কার্যক্রম এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর এই কাজ আরও জোরদার করা হয়েছে।

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহন হওয়ায় এর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাইন আতঙ্কে জাহাজ চলাচল কমে যাওয়ায় ইতোমধ্যে বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

গত ১১ এপ্রিল সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ও ইরানের সামরিক বন্দরগুলোতে অবরোধের ঘোষণা দেয়। এর পরপরই মাইন অপসারণে কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

সূত্র : এএফপি, গালফ নিউজ

ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী আমদানি-রপ্তানি

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘হরমুজে মাইন অপসারণে’ সময় লাগবে ৬ মাস, জানাল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে পাতা জলমাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। প্রণালিটি সম্পূর্ণ মাইনমুক্ত করতে প্রায় ৬ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আর্মড সার্ভিস কমিটির সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময়সীমার কথা জানান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হলে হরমুজ প্রণালিতে জলমাইন পেতে দেয় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ধারণা করা হচ্ছে, প্রণালির বিভিন্ন স্থানে একাধিক মাইন স্থাপন করা হয়েছে।

তবে কোথায় কোথায় মাইন পাতা হয়েছে তার নির্ভুল রেকর্ড না থাকায় শনাক্ত ও অপসারণ কার্যক্রম এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর এই কাজ আরও জোরদার করা হয়েছে।

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহন হওয়ায় এর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাইন আতঙ্কে জাহাজ চলাচল কমে যাওয়ায় ইতোমধ্যে বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

গত ১১ এপ্রিল সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ও ইরানের সামরিক বন্দরগুলোতে অবরোধের ঘোষণা দেয়। এর পরপরই মাইন অপসারণে কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

সূত্র : এএফপি, গালফ নিউজ

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ