মুন টাইমস নিউজ

ভারতের বিধানসভা নির্বাচন, হিলি বন্দরে দুদেশের বাণিজ্য বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। তিনি জানান, ভারতীয় ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে বৃহস্পতিবার থেকে বন্দর দিয়ে পণ্য আদান-প্রদান বন্ধ রয়েছে।[TECHTARANGA-POST:5970]তিনি আরও বলেন, বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামা ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক আছে। শুক্রবার (২৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় টানা দুইদিন এ কার্যক্রম বন্ধ থাকবে। তবে শনিবার (২৫ এপ্রিল) থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, নির্বাচন ও সাপ্তাহিক ছুটির কারণে দুইদিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকছে, তবে শনিবার থেকে তা স্বাভাবিক হবে।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো বিঘ্ন ঘটেনি।এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, ভোটগ্রহণ উপলক্ষে একদিনের জন্য ভারতীয় ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে। তবে বন্দরের ভেতরে পণ্য ওঠানামা ও ছাড়করণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষও জানিয়েছে, বাণিজ্য বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার নিয়মিত চলছে। 

ভারতের বিধানসভা নির্বাচন, হিলি বন্দরে দুদেশের বাণিজ্য বন্ধ