মুন টাইমস নিউজ

বিনোদন

পূজা চেরী কি সত্যিই গোপনে বিয়ে সেরেছেন?

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | ফটো কার্ড
পূজা চেরী কি সত্যিই গোপনে বিয়ে সেরেছেন?

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু করে নায়িকা হিসেবে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় অনেকটাই অনিয়মিত এই অভিনেত্রী।

সর্বশেষ ‘দম’ সিনেমায় দেখা গেছে তাকে। এরপর নতুন কোনো সিনেমায় পূজাকে নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি।

এরই মধ্যে শোবিজে গুঞ্জন উঠেছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পূজা চেরি। এমনকি এরই মধ্যে বিয়েও করেছেন এমন কথাও ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী।

জানা গেছে, দেশের নামকরা এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন পূজা। বিয়ের গুঞ্জনের সত্যতা জানতে পূজা চেরির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বিয়ের খবরটি সত্যি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

চলতি বছরের শুরুর দিকেও পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজে জোর আলোচনা ছিল। তখন গুঞ্জন ছড়িয়েছিল, প্রায় দুই বছর আগেই নীরবে বাগদান সম্পন্ন করেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে দেখা যায়নি তাকে। তাই নতুন করে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন এই অভিনেত্রী।

অন্যদিকে অভিনয়ে ব্যস্ততা কম থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব পূজা। নিয়মিতই নিজের ছবি ও বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তার সাম্প্রতিক একটি পোস্টও নতুন করে তৈরি করেছে কৌতূহল।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

পূজা চেরী কি সত্যিই গোপনে বিয়ে সেরেছেন?

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু করে নায়িকা হিসেবে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় অনেকটাই অনিয়মিত এই অভিনেত্রী।

সর্বশেষ ‘দম’ সিনেমায় দেখা গেছে তাকে। এরপর নতুন কোনো সিনেমায় পূজাকে নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি।

এরই মধ্যে শোবিজে গুঞ্জন উঠেছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পূজা চেরি। এমনকি এরই মধ্যে বিয়েও করেছেন এমন কথাও ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী।

জানা গেছে, দেশের নামকরা এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন পূজা। বিয়ের গুঞ্জনের সত্যতা জানতে পূজা চেরির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বিয়ের খবরটি সত্যি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

চলতি বছরের শুরুর দিকেও পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজে জোর আলোচনা ছিল। তখন গুঞ্জন ছড়িয়েছিল, প্রায় দুই বছর আগেই নীরবে বাগদান সম্পন্ন করেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে দেখা যায়নি তাকে। তাই নতুন করে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন এই অভিনেত্রী।

অন্যদিকে অভিনয়ে ব্যস্ততা কম থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব পূজা। নিয়মিতই নিজের ছবি ও বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তার সাম্প্রতিক একটি পোস্টও নতুন করে তৈরি করেছে কৌতূহল।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ