কুমিল্লার লাকসাম উপজেলায় সিনথিয়া উদ্দিন (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে লাকসাম পৌরভবনের সামনে অবস্থিত একটি আবাসিক ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিনথিয়া লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাড়ি লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামে। তিনি প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তারের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিনথিয়া তার মায়ের সঙ্গে লাকসাম পৌরভবনের সামনে একটি ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকতেন। সোমবার সন্ধ্যায় বান্ধবীদের সঙ্গে বেশি সময় কথা বলা নিয়ে মা তাকে বকাঝকা করলে তিনি অভিমান করে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন।
পরদিন সকালে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও সাড়া না পেলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সিনথিয়ার হাতে ধারালো কিছু দিয়ে কাটার মতো একাধিক চিহ্ন পাওয়া গেছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন