মুন টাইমস নিউজ

অপরাধ

বিএনপি কার্যালয়ে ভাঙচুর, মিলল ২ ককটেল

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
বিএনপি কার্যালয়ে ভাঙচুর, মিলল ২ ককটেল

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) গভীর রাতে সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তার আগেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, একটি ভাঙা এলইডি টেলিভিশন, একটি তালা এবং লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, রাতে আমরা ঘটনাটি জানতে পেরেছি। পরে প্রশাসনকে বিষয়টি জানালে তারা গিয়ে খোঁজখবর নিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি কার্যালয়ে ভাঙচুর, মিলল ২ ককটেল

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) গভীর রাতে সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তার আগেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, একটি ভাঙা এলইডি টেলিভিশন, একটি তালা এবং লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, রাতে আমরা ঘটনাটি জানতে পেরেছি। পরে প্রশাসনকে বিষয়টি জানালে তারা গিয়ে খোঁজখবর নিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ