মুন টাইমস নিউজ

জাতীয়

ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তর, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তর, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

অনুমোদন ছাড়াই বডি পরিবর্তন করে ডাবল-ডেকারকে স্লিপার বাসে রূপান্তর করা ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের নির্দেশনার পর বিআরটিএর গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেওয়া হয়।

অনুমোদনহীন স্লিপার এসি বাস চলাচলের বৈধতা নিয়ে ২০২৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। পরে রিটকারী আরও একটি আবেদন করলে আদালত স্লিপার বাসের বিষয়ে তিন সদস্যের একটি স্বাধীন কারিগরি কমিটি গঠনের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে বিআরটিএ কমিটি গঠন করে।

বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লার নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য ছিলেন উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) এ এস এম কামরুল হাসান এবং সদস্যসচিব ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মঈনুল ইসলাম।

কমিটিকে বিআরটিএ অনুমোদিত ডাবল-ডেকারকে স্লিপার বাসের সংখ্যা নির্ধারণ, অননুমোদিত স্লিপার বাসের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা পর্যালোচনা এবং অনুমোদিত বাস থাকলে ৬০ দিনের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত দিতে বলা হয়।

এ ছাড়া ডাবল-ডেকার স্লিপার বাসের বর্তমান অবস্থা, অনুমোদন ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় বিদ্যমান নিরাপত্তাঝুঁকি এবং উন্নত দেশগুলোর অভিজ্ঞতার আলোকে এ ধরনের বাসের অনুমোদন ও নিয়ন্ত্রণে জাতীয় নির্দেশিকা বা নীতিমালা প্রণয়নের বিষয়ও পর্যালোচনা করে কমিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিআরটিএ কোনো ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন দেয়নি। তবে বিআরটিএর তথ্যভান্ডার পর্যালোচনা করে ডাবল-ডেকার হিসেবে ৮২৯টি বাসের রেজিস্ট্রেশনের তথ্য পাওয়া গেছে। এসব বাস স্লিপার বাস নয়।

অননুমোদিত স্লিপার বাসের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, বিআরটিএ থেকে সিঙ্গেল-ডেকার বাস হিসেবে রেজিস্ট্রেশন নেওয়ার পর কিছু মালিক বাসের বডি পরিবর্তন করে ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তর করেছেন। এ ধরনের ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।

এ ছাড়া বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়কে চলাচলরত তিনটি স্লিপার বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অননুমোদিত ডাবল-ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিভিন্ন সময়ে পুলিশ বিভাগকেও চিঠি দিয়েছে বিআরটিএ।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ডাবল-ডেকার স্লিপার বাসের জন্য কোনো অনুমোদিত নির্দেশিকা বা নীতিমালা নেই। ফলে এ ধরনের বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন দেওয়া হয় না। সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী বর্তমানে সিঙ্গেল-ডেকার বাসের অনুমোদন ও রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে।

এদিকে উন্নত দেশগুলোর অভিজ্ঞতার আলোকে ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন ও নিয়ন্ত্রণের জন্য জাতীয় নির্দেশিকা বা নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিআরটিএ আরও জানিয়েছে, বডি পরিবর্তন করে ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তর করা কোনো বাসের ফিটনেস নবায়ন করা হচ্ছে না এবং এসব বাসের রেজিস্ট্রেশন স্থগিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সড়কে চলাচলরত অননুমোদিত ডাবল-ডেকার স্লিপার বাসকে রুট পারমিটও দেওয়া হচ্ছে না।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তর, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ