মুন টাইমস নিউজ

অপরাধ

আশুলিয়া থেকে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংগৃহীত

সাভারঃ আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের ওজন ১৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ নব্বই হাজার টাকা।

শনিবার (২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত সে ঢাকা জেলার আশুলিয়া থানার সন্দীপ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৩৩) ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইয়াবা আশুলিয়া গ্রেপ্তার মাদক

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আশুলিয়া থেকে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সাভারঃ আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের ওজন ১৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ নব্বই হাজার টাকা।

শনিবার (২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত সে ঢাকা জেলার আশুলিয়া থানার সন্দীপ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৩৩) ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ