রাজধানীর গ্রিন রোড এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কলাবাগান থানা-পুলিশ তানিয়া নবী (২৯) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, খবর পেয়ে ‘রূপসা’ নামের একটি হোটেলের চতুর্থ তলার ৪১৮ নম্বর কক্ষের বাথরুম থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ আরও জানিয়েছে, তানিয়া প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এবং স্বামীর বাড়ি কুমিল্লায়।
জানা গেছে, গত ১৯ এপ্রিল একটি ইংরেজি কোর্সে ভর্তি হওয়ার উদ্দেশ্যে তিনি ওই হোটেলে উঠেছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন