রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সংস্থার আওতায় আনার প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার অধীনে আনার পথ খুলছে।
একইসঙ্গে প্রকল্পের যেসব অংশ বর্তমানে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত, সেগুলোকে ঢাকা জেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বাচল প্রকল্পটি তিনটি জেলার মধ্যে বিভক্ত থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। এর ফলে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম এবং স্থানীয় সরকার সেবাগুলো যথাযথভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। একই কারণে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন সেবাও ব্যাহত হচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় প্রকল্প এলাকাকে একীভূত প্রশাসনিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেন নির্মাণ, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশা নিয়ন্ত্রণসহ নাগরিক সেবার মান উন্নত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া বাসিন্দাদের নিরাপত্তা জোরদার করতে এলাকাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে আনা এবং পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়নে ঢাকা ওয়াসার কার্যক্রম চালুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়েছে।
এ ছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে, যাতে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগে বাধা দূর হয়।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন