সাভারঃ সাভারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
শুক্রবার (৯ অক্টোবর ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার রাতে সাভারের সিন্ধুরিয়া এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কলতা দিঘীরপাড় এলাকার মনু মিয়ার ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৩২) ও ঢাকা জেলার ধামরাই থানার ফুকুটিয়া এলাকার মৃত নিয়ামত আলী ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানার সিন্ধুরিয়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন ও নজরুল ইসলাম নামের দুইজনকে গ্রেফতার করে। এ সময়ে তাদের তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যাহার আনুমানিক বাজার মূল্য ৩৯ হাজার টাকা।
ডিবি পুলিশ আরো জানায়, আটক আসামিদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় মোঃ গিয়াস উদ্দিন (৩২) এর বিরুদ্ধে ৪ টি মাদক মামলা এবং অপর আসামি মোঃ নজরুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে ১ টি অন্যান্য মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন