মুন টাইমস নিউজ

সারাদেশ

সাভারের ওয়েস্টার্ন ভ্যালিতে রাজউকের অভিযান, ভেঙে ফেলা হয়েছে অবৈধ স্থাপনা

সাভারঃ সাভারে রাজউকের অনুমোদন না নিয়ে আবাসন প্রকল্প গড়ে তোলায় ভেঙ্গে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজ‌উক। সকাল থেকে দুপুর পর্যন্ত বনগাঁও ইউনিয়নের বনগাঁম এলাকায় ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান। 

এসময় আবাসন প্রকল্পটির সাইট অফিস ভাঙ্গার পাশাপাশি ড্রেজারের পাইপ ও সাইনবোর্ড ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান জানান, আবাসন প্রকল্পটি দীর্ঘদিন ধরে রাজউকের অনুমোদন না নিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষের মাঝে প্লট বিক্রি করে প্রতারণা করে আসছিল। পরে আজ তা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। 

এসময় প্রকল্পটির সমস্ত কার্যক্রম বন্ধ করার পাশাপাশি রাজউকের অনুমোদন না নিয়ে করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 

এসময় অবৈধ এই আবাসন প্রকল্পটি উচ্ছেদের সময় স্থানীয়রা দাঁড়িয়ে থেকে রাজউকের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসময় রাজউকের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। 

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাভারের ওয়েস্টার্ন ভ্যালিতে রাজউকের অভিযান, ভেঙে ফেলা হয়েছে অবৈধ স্থাপনা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাভারঃ সাভারে রাজউকের অনুমোদন না নিয়ে আবাসন প্রকল্প গড়ে তোলায় ভেঙ্গে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজ‌উক। সকাল থেকে দুপুর পর্যন্ত বনগাঁও ইউনিয়নের বনগাঁম এলাকায় ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান। 

এসময় আবাসন প্রকল্পটির সাইট অফিস ভাঙ্গার পাশাপাশি ড্রেজারের পাইপ ও সাইনবোর্ড ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান জানান, আবাসন প্রকল্পটি দীর্ঘদিন ধরে রাজউকের অনুমোদন না নিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষের মাঝে প্লট বিক্রি করে প্রতারণা করে আসছিল। পরে আজ তা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। 

এসময় প্রকল্পটির সমস্ত কার্যক্রম বন্ধ করার পাশাপাশি রাজউকের অনুমোদন না নিয়ে করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 

এসময় অবৈধ এই আবাসন প্রকল্পটি উচ্ছেদের সময় স্থানীয়রা দাঁড়িয়ে থেকে রাজউকের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসময় রাজউকের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। 

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ