সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ফলিয়া মধ্যপাড়া এলাকায় যুবসমাজের উদ্যোগে এ ভেলা বাইচের আয়োজন করা হয়।
প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিকেল থেকেই নদী ও জলাশয়ের দুই পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা। ভেলা বাইচ দেখতে আশপাশের গ্রাম থেকেও দর্শনার্থীরা ছুটে আসেন। প্রতিযোগীদের ভেলায় ছন্দময় বৈঠার টানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী।
এ সময় আব্দুল আজিজ বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। ভেলা বাইচের মতো আয়োজনের মাধ্যমে একদিকে যেমন মানুষের মাঝে আনন্দ তৈরি হয়, অন্যদিকে নতুন প্রজন্ম আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।
আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজের উদ্যোগে মানুষের মাঝে আনন্দ ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এ ভেলা বাইচের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা দেখতে আসা দর্শকরাও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন