মুন টাইমস নিউজ

সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ৭৫ হাজার টাকার সিরাপ

ছবি: জব্দকৃত মালামাল

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। 

মঙ্গলবার (২৬ মে ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর ও সুন্দরা বিওপি পৃথক অভিযান পরিচালনা করে মংলা বাজার ও হালাকুড়ি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত চোরাচালানি পণ্যের সিজার মূল্য ৭৫ হাজার ৯০০ টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৯ ব্যাটালিয়ন ফুলবাড়ী

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ৭৫ হাজার টাকার সিরাপ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। 

মঙ্গলবার (২৬ মে ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর ও সুন্দরা বিওপি পৃথক অভিযান পরিচালনা করে মংলা বাজার ও হালাকুড়ি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত চোরাচালানি পণ্যের সিজার মূল্য ৭৫ হাজার ৯০০ টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ