দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। মঙ্গলবার (২৬ মে ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর ও সুন্দরা বিওপি পৃথক অভিযান পরিচালনা করে মংলা বাজার ও হালাকুড়ি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত চোরাচালানি পণ্যের সিজার মূল্য ৭৫ হাজার ৯০০ টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।