মুন টাইমস নিউজ

সারাদেশ

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কা, এক মোটরসাইকেলে থাকা ৩ যুবকের মৃত্যু

ছবি: ঘোড়াঘাট থানা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলে থাকা তিন যুবক। এ ঘটনায় দুর্ঘটনায় জড়িত ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিন যুবক একটি মোটরসাইকেলে করে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকের হেলপারকে থানায় নেওয়া হয়েছে।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘোড়াঘাট সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কা, এক মোটরসাইকেলে থাকা ৩ যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলে থাকা তিন যুবক। এ ঘটনায় দুর্ঘটনায় জড়িত ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিন যুবক একটি মোটরসাইকেলে করে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকের হেলপারকে থানায় নেওয়া হয়েছে।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ