মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

সাভারঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 বুধবার (১৯ আগস্ট) সকালে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আরবি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার সদর থানার বাকেরকান্দা এলাকার মৃত সরাফত আলীর ছেলে মো. মোমিন মিয়া (৩৪) এবং ঝিনাইগাতী থানার প্রতাবনগর এলাকার জলিলের ছেলে মুন্তাজ (৩০)। তারা বর্তমানে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আরবি রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে আশুলিয়া থানার পুলিশের একটি দল পূর্ব ডেন্ডাবর আরবি রোডের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মোমিন মিয়া ও মুন্তাজ নামের দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য দুই হাজার টাকা।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আশুলিয়ায় ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সাভারঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 বুধবার (১৯ আগস্ট) সকালে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আরবি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার সদর থানার বাকেরকান্দা এলাকার মৃত সরাফত আলীর ছেলে মো. মোমিন মিয়া (৩৪) এবং ঝিনাইগাতী থানার প্রতাবনগর এলাকার জলিলের ছেলে মুন্তাজ (৩০)। তারা বর্তমানে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আরবি রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে আশুলিয়া থানার পুলিশের একটি দল পূর্ব ডেন্ডাবর আরবি রোডের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মোমিন মিয়া ও মুন্তাজ নামের দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য দুই হাজার টাকা।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ