আশুলিয়ায় দুর্গাপুর সরকার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
এর আগে শুক্রবার আশুলিয়ার দুর্গাপুর এলাকার ঈদগা মাঠের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সে, শেরপুর জেলার শ্রীবদী থানার ভারাল্লা এলাকার ফজলু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৭)।
থানা পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার দুর্গাপুর সরকার বাড়ি ঈদগা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ শফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ৪২ হাজার টাকা মূল্যের ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আশুলিয়া থানা এলাকা মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে ।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন