মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় ১০ লাখ টাকার হেরোইনসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। 

বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়। 

এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার নজর আলী সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার নয়ারহাট এলাকার আফাজ উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হবি (৩৫) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ফতেপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো. খায়রুল ইসলাম (৩৮)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে র‍্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কম মূল্যে হেরোইন সংগ্রহ করে সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে ।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

আশুলিয়ায় ১০ লাখ টাকার হেরোইনসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। 

বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়। 

এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার নজর আলী সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার নয়ারহাট এলাকার আফাজ উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হবি (৩৫) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ফতেপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো. খায়রুল ইসলাম (৩৮)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে র‍্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কম মূল্যে হেরোইন সংগ্রহ করে সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে ।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ