মুন টাইমস নিউজ

সারাদেশ

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​শুক্রবার (৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে আজ ভোররাত পৌনে ৩টার দিকে আশুলিয়ার বেরন এলাকার সরকার মার্কেট সংলগ্ন মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার গোরাট এলাকার মোঃ সগির হোসেনের ছেলে মোঃ সাব্বির আহম্মেদ (২৮) ও আশুলিয়ার ধনাইদ এলাকার মোঃ রফিক উদ্দিনের ছেলে মোঃ সেলিম (৩৮)।

থানা পুলিশ জানায়, শুক্রবার ভোররাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার বেরন সরকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ সাব্বির আহম্মেদ ও মোঃ সেলিম নামের দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে আনুমানিক ৬ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আশুলিয়া থানা এলাকা মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​শুক্রবার (৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে আজ ভোররাত পৌনে ৩টার দিকে আশুলিয়ার বেরন এলাকার সরকার মার্কেট সংলগ্ন মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার গোরাট এলাকার মোঃ সগির হোসেনের ছেলে মোঃ সাব্বির আহম্মেদ (২৮) ও আশুলিয়ার ধনাইদ এলাকার মোঃ রফিক উদ্দিনের ছেলে মোঃ সেলিম (৩৮)।

থানা পুলিশ জানায়, শুক্রবার ভোররাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার বেরন সরকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ সাব্বির আহম্মেদ ও মোঃ সেলিম নামের দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে আনুমানিক ৬ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আশুলিয়া থানা এলাকা মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ