মুন টাইমস নিউজ

খেলাধুলা

ব্যাটিং ব্যর্থতায় সেমিতেই শেষ বাংলাদেশের এশিয়া কাপ অধ্যায়

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
ব্যাটিং ব্যর্থতায় সেমিতেই শেষ বাংলাদেশের এশিয়া কাপ অধ্যায়

এশিয়া কাপে গত আসরে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশের নারীরা। এবারও একই ভাগ্য বরণ করতে হলো নিগার সুলতানা জ্যোতির দলের। সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাঘিনীরা। 

আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে থেমেছে বাংলাদেশ।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল ধীরগতির। ১৫০ রান তাড়ায় ইন্টেন্ট যেমন থাকার কথা তার ছিটেফোঁটাও ছিল না বাঘিনীদের ব্যাটিংয়ে। শুরুর তিন ব্যাটার করেছেন ধীরগতির ব্যাটিং। ১৮ বলে ১৪ রান করেছেন জুয়াইরিয়া আক্তার। দিলারা খেলেছেন ২৬ বলে ২১ রানের ইনিংস। আর সোবহানা মোস্তারির ব্যাট থেকে এসেছে ২৪ বলে ১৮ রান।

তবে চেষ্টা করেছিলেন জ্যোতি ও স্বর্ণা। তবে অধিনায়কের ১৭ বলে ১৯ ও স্বর্ণার ১৮ বলে অপরাজিত ২২ রান বাংলাদেশের হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু।

ভারতের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।

এর আগে টস জিতে আগে বোলিংয়ে নেমে স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে শুরুটা ভালো করেছিলেন সুলতানা আক্তার। তবে তিনে নামা প্রতিকা রাওয়ালকে নিয়ে জুটি গড়েন শেফালি ভার্মা। ২৪ বলে ২০ রান করে প্রতিটা ফিরলে ভাঙে ৫৯ রানের জুটি।

প্রতিকা ফিরলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন শেফালি। ৪০ বলে ৭ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৪ রান করে ফেলেন তিনি। তবে এর আগে ২ বার সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান এই ওপেনার। রিচা ঘোষের ব্যাট থেকে এসেছে ১৬ বলে দুই ছক্কায় ২১ রান।

অধিনায়ক হরমনপ্রীত কৌর করেছেন ধীরগতির ব্যাটিং। শেষপর্যন্ত ২৮ বলে ২০ রান করে অপরাজিতা ছিলেন তিনি। ছয় বলে ১৩ রানের কামিও খেলেছেন দীপ্তি শর্মা।

বাংলাদেশের হয়ে ৩ ওভারে ৩০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সুলতানা আক্তার। একটি উইকেট নিলেও পেসার মারুফা আক্তার খরচ করেছেন চার ওভারে ৪০ রান।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় সেমিতেই শেষ বাংলাদেশের এশিয়া কাপ অধ্যায়

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এশিয়া কাপে গত আসরে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশের নারীরা। এবারও একই ভাগ্য বরণ করতে হলো নিগার সুলতানা জ্যোতির দলের। সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাঘিনীরা। 

আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে থেমেছে বাংলাদেশ।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল ধীরগতির। ১৫০ রান তাড়ায় ইন্টেন্ট যেমন থাকার কথা তার ছিটেফোঁটাও ছিল না বাঘিনীদের ব্যাটিংয়ে। শুরুর তিন ব্যাটার করেছেন ধীরগতির ব্যাটিং। ১৮ বলে ১৪ রান করেছেন জুয়াইরিয়া আক্তার। দিলারা খেলেছেন ২৬ বলে ২১ রানের ইনিংস। আর সোবহানা মোস্তারির ব্যাট থেকে এসেছে ২৪ বলে ১৮ রান।

তবে চেষ্টা করেছিলেন জ্যোতি ও স্বর্ণা। তবে অধিনায়কের ১৭ বলে ১৯ ও স্বর্ণার ১৮ বলে অপরাজিত ২২ রান বাংলাদেশের হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু।

ভারতের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।

এর আগে টস জিতে আগে বোলিংয়ে নেমে স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে শুরুটা ভালো করেছিলেন সুলতানা আক্তার। তবে তিনে নামা প্রতিকা রাওয়ালকে নিয়ে জুটি গড়েন শেফালি ভার্মা। ২৪ বলে ২০ রান করে প্রতিটা ফিরলে ভাঙে ৫৯ রানের জুটি।

প্রতিকা ফিরলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন শেফালি। ৪০ বলে ৭ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৪ রান করে ফেলেন তিনি। তবে এর আগে ২ বার সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান এই ওপেনার। রিচা ঘোষের ব্যাট থেকে এসেছে ১৬ বলে দুই ছক্কায় ২১ রান।

অধিনায়ক হরমনপ্রীত কৌর করেছেন ধীরগতির ব্যাটিং। শেষপর্যন্ত ২৮ বলে ২০ রান করে অপরাজিতা ছিলেন তিনি। ছয় বলে ১৩ রানের কামিও খেলেছেন দীপ্তি শর্মা।

বাংলাদেশের হয়ে ৩ ওভারে ৩০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সুলতানা আক্তার। একটি উইকেট নিলেও পেসার মারুফা আক্তার খরচ করেছেন চার ওভারে ৪০ রান।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ