মুন টাইমস নিউজ

খেলাধুলা

প্রথমবার ওপেনিংয়ে নাঈম, শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
প্রথমবার ওপেনিংয়ে নাঈম, শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রথম শ্রেণির ক্রিকেটেও কখনো ওপেনিংয়ে ব্যাটিং করেননি নাঈম হাসান। তবে সাদমান ইসলামের চোটের কারণে সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে বাধ্য হয় বাংলাদেশ দল। সেই পরিবর্তনের অংশ হিসেবেই ওপেনিংয়ে নামতে হয় এই স্পিন বোলিং অলরাউন্ডারকে। তার সঙ্গী ছিলেন তানজিদ হাসান। উল্লেখ্য, আগের টেস্টেই ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটির দেখা পেয়েছিলেন নাঈম। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার নতুন ভূমিকায় ইনিংস শুরু করতে নেমেছিলেন তিনি।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে ৩৫৬ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। হাসান মাহমুদের ৬ উইকেট ও মিরাজ তাসকিনের দুটি করে উইকেটের পরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে প্রথমবার নাঈম ইসলাম । সাথে তানজিদ হাসান তামিম। তবে নতুন ভূমিকায় ইনিংসটা বড় করতে পারলেন না নাঈম। পঞ্চম ওভারে জেডেন সিলসের বলে স্লিপে ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫ রান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। ফলে শুরুতেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এই রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৩ রান । এখনও পিছিয়ে ৩২৩ রানে। 

নাঈমের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই উইকেট হারানোর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব ছিল তার কাঁধে।

তবে শান্ত ক্রিজে আসার পর বেশিক্ষণ টিকতে পারলেন না তানজিদ হাসানও। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বল পেয়ে উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু শটটি ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি। পয়েন্ট অঞ্চলে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুই হাত বাড়িয়ে দুর্দান্ত এক ক্যাচ তালুবন্দি করেন অভিষিক্ত উইকহ্যাম। তার অসাধারণ ফিল্ডিংয়ে শেষ হয় তানজিদের ইনিংস। ফলে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

বাংলাদেশের বোলারদের দাপটে অলআউট ক্যারিবীয়রা

আমির জাঙ্গুর সেঞ্চুরী তে ভর করে ৩৫৬ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস । শেষ উইকেট জুটিতে কিছুটা ভুগতে হয়েছে বাংলাদেশকে। জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলস মিলে যোগ করেন ৩৩ রান। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন মিরাজ। সিলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি টানেন তিনি। এই ইনিংসে মিরাজের শিকার দুই উইকেট। তাসকিনও পেয়েছেন দুই উইকেট। অন্যদিকে তাইজুল ইসলাম ও নাঈম হাসান ছিলেন উইকেট শূন্য।

আজকের দিনের দ্বিতীয় সেশনের শুরুতে প্রথম বলেই আক্রমণাত্মক শট খেলতে গিয়ে উইকেট হারান শামার জোসেফ। হাসানের ঘণ্টায় ১২৮ কিলোমিটার গতির লেংথ বলটি পিচে পড়ে ভেতরের দিকে ঢুকে আসে। লেগ সাইডে সরে গিয়ে বলটি ঠেকানোর চেষ্টা করেছিলেন জোসেফ। তবে বলের গতিপথ বুঝে ওঠার আগেই সেটি আঘাত হানে তার মিডল ও লেগ স্টাম্পে। ছিটকে যায় দুই স্টাম্প, আর তাতেই সাজঘরে ফেরেন জোসেফ। এই উইকেটের মধ্য দিয়ে নিজের ষষ্ঠ শিকার পূর্ণ করেন হাসান। 

এদিন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে স্টাম্পিং করে উইকেট নেন হাসান। উইকেটকিপার লিটন দাস দারুণ দক্ষতায় বল ধরে স্টাম্পিং করেন। এছাড়া আরও একটি বিরল রেকর্ড গড়েন হাসান। নাথান লায়নের পর দ্বিতীয় বোলার হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন দেশে নিজের প্রথম পাঁচটি পাঁচ উইকেট অর্জন করেন এই ডানহাতি পেসার।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

প্রথমবার ওপেনিংয়ে নাঈম, শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ