ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে দিলেও ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। শুরুতেই ক্যারিবীয় পেসারদের তোপে দিশেহারা ব্যাটসম্যানরা। দুই ওপেনারের বিদায়ে চাপে পড়েছে টাইগাররা। এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। চা বিরতিতে যাওয়ার আগে স্বস্তির চেয়ে বলা যায় দুশ্চিন্তাই যেন বেশি।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতিতে যাওয়ার আগে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৬ রান।
নতুন বলে দারুণ পারফরম্যান্সে স্বাগতিকদের চাপে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ ও জেইডেন সিলস। এরই মধ্যে সাজঘরে ফিরেছেন দুই ওপেনার নাঈম হাসান ও তানজিদ হাসান।
বর্তমানে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। শান্ত ৪২ বলে ১১ রান করে অপরাজিত আছেন, অন্যদিকে হৃদয়ের সংগ্রহ ২১ বলে ৪ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে এখনো ৩২০ রানে পিছিয়ে বাংলাদেশ।
প্রথমবার ওপেনিংয়ে নাঈম, শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
প্রথম টেস্টে ফিফটির পরে এই ম্যাচে ওপেনিংয়ে নেমেছিল নাইঈ। মনতুন ভূমিকায় ইনিংসটা বড় করতে পারলেন না তিনি। পঞ্চম ওভারে জেডেন সিলসের বলে স্লিপে ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫ রান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। ফলে শুরুতেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। নাঈমের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই উইকেট হারানোর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব ছিল তার কাঁধে।
তবে শান্ত ক্রিজে আসার পর বেশিক্ষণ টিকতে পারলেন না তানজিদ হাসানও। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বল পেয়ে উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু শটটি ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি। পয়েন্ট অঞ্চলে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুই হাত বাড়িয়ে দুর্দান্ত এক ক্যাচ তালুবন্দি করেন অভিষিক্ত উইকহ্যাম। তার অসাধারণ ফিল্ডিংয়ে শেষ হয় তানজিদের ইনিংস। ফলে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন