মুন টাইমস নিউজ

খেলাধুলা

টানা দ্বিতীয় গোল্ডেন বুট জিতে রেকর্ড গড়লেন মেসি

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
টানা দ্বিতীয় গোল্ডেন বুট জিতে রেকর্ড গড়লেন মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন লিওনেল মেসি। চলতি বছরের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বুট। একই সঙ্গে গড়েছেন একাধিক ব্যক্তিগত রেকর্ড। লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ের কীর্তি এখন তাঁর দখলে।

সদ্য শেষ হওয়া মৌসুমে ২৬ গোল করেছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন অধিনায়ক। গোলসংখ্যায় তাঁর ধারেকাছেও ছিলেন না অন্যরা। এফসি ডালাসের পিটার মুসা ২২টি এবং ন্যাশভিলের স্যাম সুরিজ করেছেন ২১ গোল। ফলে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে গোল্ডেন বুট নিজের করে নেন মেসি।

ব্যক্তিগত গোলের বাইরেও আক্রমণভাগে তাঁর অবদান ছিল চোখে পড়ার মতো। চলতি মৌসুমে ৪৩ গোলে অবদান রেখে এই বিভাগে সবার ওপরে রয়েছেন তিনি। ম্যাচপ্রতি গোলের হারও সর্বোচ্চ, ০.৮৭। এক ম্যাচে একাধিক গোল করার ক্ষেত্রেও ছয়বারের কীর্তি নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।

মেসির ২৬ গোলের মধ্যে পেনাল্টি থেকে এসেছে মাত্র একটি। অর্থাৎ পেনাল্টি ছাড়াই করেছেন ২৫ গোল। এমএলএসের এক মৌসুমে পেনাল্টি ছাড়া গোলের হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৫ সালে ২৮টি এমন গোল করে রেকর্ডটি নিজের করে রেখেছেন তিনি।

গত তিন মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৫। এই সময়ে গোলে অবদান রেখেছেন মোট ১২৭টিতে। লিগ ইতিহাসে তিন মৌসুমের হিসাবে যা সর্বোচ্চ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এভান্ডারের অবদান ৯৮ গোল।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


টানা দ্বিতীয় গোল্ডেন বুট জিতে রেকর্ড গড়লেন মেসি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

মেজর লিগ সকারে (এমএলএস) নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন লিওনেল মেসি। চলতি বছরের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বুট। একই সঙ্গে গড়েছেন একাধিক ব্যক্তিগত রেকর্ড। লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ের কীর্তি এখন তাঁর দখলে।

সদ্য শেষ হওয়া মৌসুমে ২৬ গোল করেছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন অধিনায়ক। গোলসংখ্যায় তাঁর ধারেকাছেও ছিলেন না অন্যরা। এফসি ডালাসের পিটার মুসা ২২টি এবং ন্যাশভিলের স্যাম সুরিজ করেছেন ২১ গোল। ফলে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে গোল্ডেন বুট নিজের করে নেন মেসি।

ব্যক্তিগত গোলের বাইরেও আক্রমণভাগে তাঁর অবদান ছিল চোখে পড়ার মতো। চলতি মৌসুমে ৪৩ গোলে অবদান রেখে এই বিভাগে সবার ওপরে রয়েছেন তিনি। ম্যাচপ্রতি গোলের হারও সর্বোচ্চ, ০.৮৭। এক ম্যাচে একাধিক গোল করার ক্ষেত্রেও ছয়বারের কীর্তি নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।

মেসির ২৬ গোলের মধ্যে পেনাল্টি থেকে এসেছে মাত্র একটি। অর্থাৎ পেনাল্টি ছাড়াই করেছেন ২৫ গোল। এমএলএসের এক মৌসুমে পেনাল্টি ছাড়া গোলের হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৫ সালে ২৮টি এমন গোল করে রেকর্ডটি নিজের করে রেখেছেন তিনি।

গত তিন মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৫। এই সময়ে গোলে অবদান রেখেছেন মোট ১২৭টিতে। লিগ ইতিহাসে তিন মৌসুমের হিসাবে যা সর্বোচ্চ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এভান্ডারের অবদান ৯৮ গোল।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ