মুন টাইমস নিউজ

জাতীয়

শ্রমিক অধিকার ও সংগ্রামের প্রতীক মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

এ বছরের প্রতিপাদ্য—‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। 

রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। শিল্প, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মালিক-শ্রমিক সুসম্পর্ক, ন্যায্য মজুরি ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে বাংলাদেশ একটি মানবিক ও শ্রমিকবান্ধব রাষ্ট্র হিসেবে বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে ন্যায্য মজুরি এবং নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসী শ্রমিকদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগের কথাও জানান তিনি।

এদিকে রাজধানীতে দিবসটি উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন বলে জানিয়েছেন দলটির নেতা নজরুল ইসলাম খান।

মে দিবসের ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৮৮৬ সালের এই দিনে শিকাগো-এর হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনে পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই বিশ্বজুড়ে শ্রমিক অধিকার আন্দোলনের ভিত্তি শক্তিশালী হয়।

মে দিবস আন্তর্জাতিক

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

শ্রমিক অধিকার ও সংগ্রামের প্রতীক মহান মে দিবস আজ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

এ বছরের প্রতিপাদ্য—‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। 

রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। শিল্প, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মালিক-শ্রমিক সুসম্পর্ক, ন্যায্য মজুরি ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে বাংলাদেশ একটি মানবিক ও শ্রমিকবান্ধব রাষ্ট্র হিসেবে বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে ন্যায্য মজুরি এবং নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসী শ্রমিকদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগের কথাও জানান তিনি।

এদিকে রাজধানীতে দিবসটি উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন বলে জানিয়েছেন দলটির নেতা নজরুল ইসলাম খান।

মে দিবসের ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৮৮৬ সালের এই দিনে শিকাগো-এর হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনে পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই বিশ্বজুড়ে শ্রমিক অধিকার আন্দোলনের ভিত্তি শক্তিশালী হয়।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ