মুন টাইমস নিউজ

জাতীয়

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে থাকবে সশস্ত্র আনসার

মুন টাইমস ডেস্ক
মুন টাইমস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে থাকবে সশস্ত্র আনসার
সংগৃহীত

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সম্প্রতি বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। দেশের স্বাস্থ্য খাতের জনবলসংকট দূর করার বিষয়ে মন্ত্রী বলেন, খুব শিগগির স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ-চীন যৌথ সার্জারি ক্লিনিক

এর আগে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে ‘জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক’ চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ দুই দেশের দীর্ঘ সম্পর্কের প্রতিফলন। চীনের উন্নত চিকিৎসা শিক্ষা ও সেবা বাংলাদেশের গ্রামপর্যায়ে পৌঁছে দিতে এই অংশীদারত্ব নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল উৎকর্ষতার উন্নয়ন ঘটবে।

সভাপতির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এই সমঝোতাকে যুগান্তকারী অর্জন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, শুরুতে ইউরোলজিক্যাল জটিল সার্জারি দিয়ে সেবা শুরু হলেও পর্যায়ক্রমে সব ধরনের জটিল অপারেশন এখানে করা হবে। ইতোমধ্যে চীনের সহায়তায় রোবটিক ফিজিওথেরাপি সেন্টার চালু হয়েছে, আগামীতে রোবটিক সার্জারিও যুক্ত করা হবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, চীন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বিনিয়োগ করে আসছে। কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সঙ্গে এই সমন্বয় চিকিৎসা সহযোগিতার নতুন অধ্যায় রচনা করবে। 

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষক বিনিময় এবং উন্নত প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল চিকিৎসক

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে থাকবে সশস্ত্র আনসার

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সম্প্রতি বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। দেশের স্বাস্থ্য খাতের জনবলসংকট দূর করার বিষয়ে মন্ত্রী বলেন, খুব শিগগির স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ-চীন যৌথ সার্জারি ক্লিনিক

এর আগে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে ‘জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক’ চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ দুই দেশের দীর্ঘ সম্পর্কের প্রতিফলন। চীনের উন্নত চিকিৎসা শিক্ষা ও সেবা বাংলাদেশের গ্রামপর্যায়ে পৌঁছে দিতে এই অংশীদারত্ব নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল উৎকর্ষতার উন্নয়ন ঘটবে।

সভাপতির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এই সমঝোতাকে যুগান্তকারী অর্জন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, শুরুতে ইউরোলজিক্যাল জটিল সার্জারি দিয়ে সেবা শুরু হলেও পর্যায়ক্রমে সব ধরনের জটিল অপারেশন এখানে করা হবে। ইতোমধ্যে চীনের সহায়তায় রোবটিক ফিজিওথেরাপি সেন্টার চালু হয়েছে, আগামীতে রোবটিক সার্জারিও যুক্ত করা হবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, চীন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বিনিয়োগ করে আসছে। কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সঙ্গে এই সমন্বয় চিকিৎসা সহযোগিতার নতুন অধ্যায় রচনা করবে। 

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষক বিনিময় এবং উন্নত প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ