মুন টাইমস নিউজ

জাতীয়

অপতথ্য রোধে ইউনেস্কোর সহায়তায় রোডম্যাপের ওপর জোর

মুন টাইমস ডেস্ক
মুন টাইমস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
অপতথ্য রোধে ইউনেস্কোর সহায়তায় রোডম্যাপের ওপর জোর
সংগৃহীত

অপতথ্য ও ভুল তথ্যের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় একটি সুসংগঠিত ও কার্যকর কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ লক্ষ্যে ইউনেস্কো-র কারিগরি সহায়তাকে কাজে লাগানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে ড. সুসান ভাইজ-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে। বৈঠকে বাংলাদেশে ইউনেস্কোর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন সংস্থাটির প্রতিনিধি।

ড. ভাইজ জানান, বিশ্বজুড়ে ভুল তথ্য ও অপতথ্য এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ইউনেস্কো গণমাধ্যম ও সংশ্লিষ্ট নীতিমালার উন্নয়নের পাশাপাশি তথ্য যাচাই প্রক্রিয়া বা ‘ফ্যাক্ট-চেকিং’-এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

ইউনেস্কোর এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমসহ নানা ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও ইউনেস্কোর মধ্যে যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি প্রযুক্তিনির্ভর এই সময়ে সঠিক ও স্বচ্ছ তথ্য প্রবাহ নিশ্চিত করতে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

এ সময় ইউনেস্কোর পক্ষ থেকে ভবিষ্যতেও বাংলাদেশ সরকারকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

জহির উদ্দিন স্বপন ইউনেস্কো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফ্যাক্ট-চেকিং

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অপতথ্য রোধে ইউনেস্কোর সহায়তায় রোডম্যাপের ওপর জোর

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

অপতথ্য ও ভুল তথ্যের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় একটি সুসংগঠিত ও কার্যকর কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ লক্ষ্যে ইউনেস্কো-র কারিগরি সহায়তাকে কাজে লাগানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে ড. সুসান ভাইজ-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে। বৈঠকে বাংলাদেশে ইউনেস্কোর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন সংস্থাটির প্রতিনিধি।

ড. ভাইজ জানান, বিশ্বজুড়ে ভুল তথ্য ও অপতথ্য এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ইউনেস্কো গণমাধ্যম ও সংশ্লিষ্ট নীতিমালার উন্নয়নের পাশাপাশি তথ্য যাচাই প্রক্রিয়া বা ‘ফ্যাক্ট-চেকিং’-এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

ইউনেস্কোর এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমসহ নানা ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও ইউনেস্কোর মধ্যে যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি প্রযুক্তিনির্ভর এই সময়ে সঠিক ও স্বচ্ছ তথ্য প্রবাহ নিশ্চিত করতে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

এ সময় ইউনেস্কোর পক্ষ থেকে ভবিষ্যতেও বাংলাদেশ সরকারকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ