মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

ওমান সাগরে মার্কিন বাধা ঠেকিয়ে নিরাপদে পৌঁছাল ইরানি জাহাজ

মুন টাইমস ডেস্ক
মুন টাইমস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ | ফটো কার্ড
ওমান সাগরে মার্কিন বাধা ঠেকিয়ে নিরাপদে পৌঁছাল ইরানি জাহাজ
সংগৃহীত

ওমান সাগরে একটি ইরানি পণ্যবাহী জাহাজকে আটকের চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, তাদের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট সরাসরি নিরাপত্তা নিশ্চিত করায় জাহাজটি নির্বিঘ্নে হরমুজ প্রণালি পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মার্কিন নৌবাহিনী ওমান সাগরে জাহাজটির গতিরোধ করে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। তবে ইরানি বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে সেই প্রচেষ্টা ভেস্তে যায়।

চালবাহী এই জাহাজটি ইতোমধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করে নির্ধারিত বন্দরে পৌঁছেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ঘটনাটিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় চলমান উত্তেজনার নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে সমুদ্রপথে পণ্য পরিবহনে অবরোধ আরোপের আহ্বান জানিয়েছিলেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় দুটি বিমানবাহী রণতরীসহ প্রায় ২৬টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

এছাড়া ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ নামের আরও একটি বিমানবাহী রণতরী ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হয়ে দায়িত্বপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে বলে জানানো হয়েছে।

চলমান এই উত্তেজনার মধ্যে আইআরজিসির এমন পদক্ষেপকে ইরানের সমুদ্রসীমা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া অবরোধ পরিস্থিতির জেরে এ অঞ্চলে সামরিক উপস্থিতি ও মুখোমুখি অবস্থান ক্রমেই বাড়ছে।

ইরান যুক্তরাষ্ট্র ওমান সাগর

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ওমান সাগরে মার্কিন বাধা ঠেকিয়ে নিরাপদে পৌঁছাল ইরানি জাহাজ

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ওমান সাগরে একটি ইরানি পণ্যবাহী জাহাজকে আটকের চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, তাদের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট সরাসরি নিরাপত্তা নিশ্চিত করায় জাহাজটি নির্বিঘ্নে হরমুজ প্রণালি পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মার্কিন নৌবাহিনী ওমান সাগরে জাহাজটির গতিরোধ করে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। তবে ইরানি বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে সেই প্রচেষ্টা ভেস্তে যায়।

চালবাহী এই জাহাজটি ইতোমধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করে নির্ধারিত বন্দরে পৌঁছেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ঘটনাটিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় চলমান উত্তেজনার নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে সমুদ্রপথে পণ্য পরিবহনে অবরোধ আরোপের আহ্বান জানিয়েছিলেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় দুটি বিমানবাহী রণতরীসহ প্রায় ২৬টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

এছাড়া ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ নামের আরও একটি বিমানবাহী রণতরী ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হয়ে দায়িত্বপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে বলে জানানো হয়েছে।

চলমান এই উত্তেজনার মধ্যে আইআরজিসির এমন পদক্ষেপকে ইরানের সমুদ্রসীমা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া অবরোধ পরিস্থিতির জেরে এ অঞ্চলে সামরিক উপস্থিতি ও মুখোমুখি অবস্থান ক্রমেই বাড়ছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ