ইসরায়েল ও অন্যান্য ‘শত্রুভাবাপন্ন দেশের’ সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ২৪০ জনের সম্পত্তি জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশের বিরুদ্ধে প্রচারণা চালানোর পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডের কারণে দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে বিচার বিভাগ।
ইরানের বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেন, জব্দ করা সম্পত্তিগুলো ইরানি জনগণের সম্পদ। এসব সম্পত্তি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে বিচার বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এর আগে, গত বছর ইরান গুপ্তচরবৃত্তিবিরোধী আইন আরও কঠোর করে। নতুন আইনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কোনো ‘শত্রুভাবাপন্ন’ দেশ কিংবা গোষ্ঠীকে সহায়তার অভিযোগে মৃত্যুদণ্ড এবং অভিযুক্ত ব্যক্তির সব সম্পত্তি জব্দের বিধান রাখা হয়েছে।
এই আইনের আওতায় ইসরায়েলকে বৈধতা দেওয়ার চেষ্টা থেকে শুরু করে বিদেশি গণমাধ্যম বা নেটওয়ার্কের কাছে ছবি কিংবা তথ্য সরবরাহের মতো কর্মকাণ্ডকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইসরায়েল ও অন্যান্য ‘শত্রুভাবাপন্ন দেশের’ সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ২৪০ জনের সম্পত্তি জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশের বিরুদ্ধে প্রচারণা চালানোর পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডের কারণে দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে বিচার বিভাগ।
ইরানের বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেন, জব্দ করা সম্পত্তিগুলো ইরানি জনগণের সম্পদ। এসব সম্পত্তি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে বিচার বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এর আগে, গত বছর ইরান গুপ্তচরবৃত্তিবিরোধী আইন আরও কঠোর করে। নতুন আইনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কোনো ‘শত্রুভাবাপন্ন’ দেশ কিংবা গোষ্ঠীকে সহায়তার অভিযোগে মৃত্যুদণ্ড এবং অভিযুক্ত ব্যক্তির সব সম্পত্তি জব্দের বিধান রাখা হয়েছে।
এই আইনের আওতায় ইসরায়েলকে বৈধতা দেওয়ার চেষ্টা থেকে শুরু করে বিদেশি গণমাধ্যম বা নেটওয়ার্কের কাছে ছবি কিংবা তথ্য সরবরাহের মতো কর্মকাণ্ডকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

আপনার মতামত লিখুন