মুন টাইমস নিউজ

আন্তর্জাতিক

ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উন্নত প্রযুক্তির পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য ২১০ কোটি ডলার। কানাডা ও ইউরোপের মিত্র দেশগুলোর অর্থায়নে এ ক্রয় সম্পন্ন হবে। এতে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ ব্যয় হবে না। সরবরাহের প্রধান দায়িত্বে থাকবে মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টােবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সিদ্ধান্তকে স্বাগত জানালেও জেলেনস্কি বলেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রগুলো এখনই প্রয়োজন। শীত সামনে রেখে রাশিয়া দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়িয়েছে। গত দুই সপ্তাহে বিদ্যুৎব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ৩০টির বেশি হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

জেলেনস্কি জানান, প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদনের জন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হয়েছে ইউক্রেনকে। তবে উৎপাদন ও সরবরাহে দীর্ঘ সময় লাগার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, বছরে প্রায় ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদিত হয়। এ ছাড়া বিশ্বজুড়ে এসব ক্ষেপণাস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে।

চলতি মাসের শুরুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। পরে ২০ অক্টোবর অসলোতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা কমে।

এদিকে আটলান্টায় জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের উপস্থিতির প্রতিবাদ জানিয়েছেন ইউরোপীয় কূটনীতিকেরা। আনুষ্ঠানিক ছবির জন্য দাঁড়াতে অস্বীকৃতি জানান কয়েকজন প্রতিনিধি। বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের আগ্রাসী পক্ষ হিসেবে উল্লেখ করে বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তোলেন।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উন্নত প্রযুক্তির পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য ২১০ কোটি ডলার। কানাডা ও ইউরোপের মিত্র দেশগুলোর অর্থায়নে এ ক্রয় সম্পন্ন হবে। এতে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ ব্যয় হবে না। সরবরাহের প্রধান দায়িত্বে থাকবে মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টােবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সিদ্ধান্তকে স্বাগত জানালেও জেলেনস্কি বলেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রগুলো এখনই প্রয়োজন। শীত সামনে রেখে রাশিয়া দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়িয়েছে। গত দুই সপ্তাহে বিদ্যুৎব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ৩০টির বেশি হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

জেলেনস্কি জানান, প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদনের জন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হয়েছে ইউক্রেনকে। তবে উৎপাদন ও সরবরাহে দীর্ঘ সময় লাগার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, বছরে প্রায় ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদিত হয়। এ ছাড়া বিশ্বজুড়ে এসব ক্ষেপণাস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে।

চলতি মাসের শুরুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। পরে ২০ অক্টোবর অসলোতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা কমে।

এদিকে আটলান্টায় জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের উপস্থিতির প্রতিবাদ জানিয়েছেন ইউরোপীয় কূটনীতিকেরা। আনুষ্ঠানিক ছবির জন্য দাঁড়াতে অস্বীকৃতি জানান কয়েকজন প্রতিনিধি। বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের আগ্রাসী পক্ষ হিসেবে উল্লেখ করে বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তোলেন।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ