মুন টাইমস নিউজ

বিনোদন

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

ছোটপর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি এবার জিতেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর শিরোপা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণার পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিজের নাম শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন মাহি। পরে গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এ সময় দুই বিজয়ীকে একসঙ্গে মঞ্চে দেখা যায়। তাদের মুহূর্তটি উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে।

বিজয়ী হওয়ার রাতে মাহির পোশাকেও ছিল বিশেষ আয়োজন। শ্যাম্পেন-গোল্ড রঙের মারমেইড গাউনে সেজেছিলেন তিনি। অফ-শোল্ডার গাউনটিতে ছিল পাথরের কারুকাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের পোশাক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অভিনেত্রী তমা মির্জা, চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের বিভিন্ন পরিচিত মুখ। মডেল ও কোরিওগ্রাফারদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে তারকাবহুল।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোতে শুরু হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

বিজয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে মাহি বলেন, বাবা-মা তাকে বিশ্বজয়ের প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে বলেছেন। দেশের মানুষের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করাই তার লক্ষ্য। তার ভাষায়, তিনি জিতলে জয়ী হবে বাংলাদেশ।

এর আগে ২০২৫ সালের ৭৪তম মিস ইউনিভার্স আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন তিনি। মিস ইউনিভার্সের ইতিহাসে সেটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো সেরা ৩০-এ স্থান পাওয়া। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও সাফল্য অর্জন করেন মিথিলা।

এবার মিথিলার পর নতুন দায়িত্ব সামিরা খান মাহির কাঁধে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আগের সাফল্য ছাড়িয়ে যাওয়াই এখন তার সামনে বড় চ্যালেঞ্জ।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ