মুন টাইমস নিউজ

বিনোদন

আসছে রানা মাসুদ-কামিনীর নতুন গান ‘অন্তরেতে কালো’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
আসছে রানা মাসুদ-কামিনীর নতুন গান ‘অন্তরেতে কালো’

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী রানা মাসুদ ও কামিনী। ভালোবাসা, আবেগ ও সম্পর্কের টানাপোড়েনের গল্পে নির্মিত তাদের নতুন গান ‘অন্তরেতে কালো’ আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রকাশ পাবে।

বাবুল হাসানের পরিচালনায় নির্মিত গানটির ভিডিওচিত্রের দৃশ্যধারণ করা হয়েছে মানিকগঞ্জের বিভিন্ন মনোরম ও নান্দনিক লোকেশনে। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে গল্পের আবহ ও শিল্পীদের অভিনয়ের সমন্বয়ে ভিডিওটিতে তুলে ধরা হয়েছে ভিন্নধর্মী এক উপস্থাপনা।

‘অন্তরেতে কালো’ গানটির কথা লিখেছেন এ কে আজাদ। সুর দিয়েছেন রানা মাসুদ এবং সংগীতায়োজন করেছেন ড্রোন প্রীতম। ভিডিওতে অভিনয় করেছেন রনি দত্ত ও চাঁদনী। তাদের অভিনয়ের পাশাপাশি মানিকগঞ্জের মনোরম লোকেশন ভিডিওটির গল্প ও আবেগকে আরও জীবন্ত করে তুলেছে।

গানটির ভিডিওতে মেকআপের দায়িত্ব পালন করেছেন মাসুদ করিম। নৃত্য পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন এসবি বাপ্পী। ভিডিও সম্পাদনা করেছেন আসিফ আহমেদ।

গানটি প্রকাশ করছে আপন প্রোডাকশন লিমিটেড। আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে নিউ স্বর্ণালী জুয়েলার্স।

শিল্পী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘অন্তরেতে কালো’ গানটি তার কথা, সুর, কণ্ঠ ও নান্দনিক নির্মাণের মাধ্যমে দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নেবে। বিশেষ করে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে ধারণ করা ভিডিওচিত্রে গল্প ও আবেগের যে সমন্বয় ঘটানো হয়েছে, তা দর্শকদের বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত হবে রানা মাসুদ ও কামিনীর নতুন গান ‘অন্তরেতে কালো’।

অন্তরেতে কালো আপন প্রোডাকশন লিমিটেড

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আসছে রানা মাসুদ-কামিনীর নতুন গান ‘অন্তরেতে কালো’

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী রানা মাসুদ ও কামিনী। ভালোবাসা, আবেগ ও সম্পর্কের টানাপোড়েনের গল্পে নির্মিত তাদের নতুন গান ‘অন্তরেতে কালো’ আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রকাশ পাবে।

বাবুল হাসানের পরিচালনায় নির্মিত গানটির ভিডিওচিত্রের দৃশ্যধারণ করা হয়েছে মানিকগঞ্জের বিভিন্ন মনোরম ও নান্দনিক লোকেশনে। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে গল্পের আবহ ও শিল্পীদের অভিনয়ের সমন্বয়ে ভিডিওটিতে তুলে ধরা হয়েছে ভিন্নধর্মী এক উপস্থাপনা।

‘অন্তরেতে কালো’ গানটির কথা লিখেছেন এ কে আজাদ। সুর দিয়েছেন রানা মাসুদ এবং সংগীতায়োজন করেছেন ড্রোন প্রীতম। ভিডিওতে অভিনয় করেছেন রনি দত্ত ও চাঁদনী। তাদের অভিনয়ের পাশাপাশি মানিকগঞ্জের মনোরম লোকেশন ভিডিওটির গল্প ও আবেগকে আরও জীবন্ত করে তুলেছে।

গানটির ভিডিওতে মেকআপের দায়িত্ব পালন করেছেন মাসুদ করিম। নৃত্য পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন এসবি বাপ্পী। ভিডিও সম্পাদনা করেছেন আসিফ আহমেদ।

গানটি প্রকাশ করছে আপন প্রোডাকশন লিমিটেড। আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে নিউ স্বর্ণালী জুয়েলার্স।

শিল্পী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘অন্তরেতে কালো’ গানটি তার কথা, সুর, কণ্ঠ ও নান্দনিক নির্মাণের মাধ্যমে দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নেবে। বিশেষ করে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে ধারণ করা ভিডিওচিত্রে গল্প ও আবেগের যে সমন্বয় ঘটানো হয়েছে, তা দর্শকদের বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত হবে রানা মাসুদ ও কামিনীর নতুন গান ‘অন্তরেতে কালো’।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ