মুন টাইমস নিউজ

বিনোদন

এআই দিয়ে তৈরি গান নিয়ে যা বললেন জেমস

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
এআই দিয়ে তৈরি গান নিয়ে যা বললেন জেমস

ইতালির ভেনিসে স্টেজ শো শেষে বর্তমানে সুইডেনের স্টকহোমে অবস্থান করছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস।

শনিবার সন্ধ্যায় স্টকহোমের নাকার মঞ্চে গান পরিবেশন করেন তিনি। কনসার্টের আগে সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন, নতুন গান, লাইভ মিউজিক ও এআই নিয়ে কথা বলেন জেমস।

এআই দিয়ে তৈরি সংগীত প্রসঙ্গে জেমসের মত, অতিরিক্ত নিখুঁত মিউজিক একসময় শ্রোতাদের কাছে একঘেয়ে হয়ে উঠতে পারে। তখন সত্যিকারের লাইভ মিউজিকের আবেদন আরও বাড়বে। তার বিশ্বাস, জীবন্ত ও ডায়নামিক লাইভ মিউজিক সবসময়ই টিকে থাকবে।

নতুন গান প্রকাশের ইচ্ছা থাকলেও নিয়মিত কনসার্টের ব্যস্ততায় সময় বের করতে পারছেন না বলে জানান তিনি।

অতীত নয়, বর্তমান ও ভবিষ্যতের দিকেই তাকাতে চান জেমস। সংগীতকে তার কাছে কোনো কিছু পাওয়ার মাধ্যম নয়, বরং প্যাশন ও নেশা।

নতুন ব্যান্ডগুলোকে শোনার আহ্বান জানিয়ে জেমস বলেন, দেশের নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহ দেওয়া উচিত।

স্টকহোমের কনসার্ট শেষে দেশে ফেরার কথা রয়েছে এই জনপ্রিয় শিল্পীর।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

এআই দিয়ে তৈরি গান নিয়ে যা বললেন জেমস

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইতালির ভেনিসে স্টেজ শো শেষে বর্তমানে সুইডেনের স্টকহোমে অবস্থান করছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস।

শনিবার সন্ধ্যায় স্টকহোমের নাকার মঞ্চে গান পরিবেশন করেন তিনি। কনসার্টের আগে সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন, নতুন গান, লাইভ মিউজিক ও এআই নিয়ে কথা বলেন জেমস।

এআই দিয়ে তৈরি সংগীত প্রসঙ্গে জেমসের মত, অতিরিক্ত নিখুঁত মিউজিক একসময় শ্রোতাদের কাছে একঘেয়ে হয়ে উঠতে পারে। তখন সত্যিকারের লাইভ মিউজিকের আবেদন আরও বাড়বে। তার বিশ্বাস, জীবন্ত ও ডায়নামিক লাইভ মিউজিক সবসময়ই টিকে থাকবে।

নতুন গান প্রকাশের ইচ্ছা থাকলেও নিয়মিত কনসার্টের ব্যস্ততায় সময় বের করতে পারছেন না বলে জানান তিনি।

অতীত নয়, বর্তমান ও ভবিষ্যতের দিকেই তাকাতে চান জেমস। সংগীতকে তার কাছে কোনো কিছু পাওয়ার মাধ্যম নয়, বরং প্যাশন ও নেশা।

নতুন ব্যান্ডগুলোকে শোনার আহ্বান জানিয়ে জেমস বলেন, দেশের নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহ দেওয়া উচিত।

স্টকহোমের কনসার্ট শেষে দেশে ফেরার কথা রয়েছে এই জনপ্রিয় শিল্পীর।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ