মুন টাইমস নিউজ

শিক্ষা

স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা বাজেট হিসেবে সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নৈতিকতা ও আর্দশ বির্বজিত না হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন– শিক্ষকদের সম্মান করতেই হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে। স্কাউটদের উন্নয়নে বরাদ্দের পাশপাশি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞানের বাইরে বাস্তব ও কারিগরি শিক্ষাগ্রহণ করতে হবে। দেশ পরিচালনায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে স্কাউটদের প্রতি আহ্বান জানান তিনি।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা বাজেট হিসেবে সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নৈতিকতা ও আর্দশ বির্বজিত না হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন– শিক্ষকদের সম্মান করতেই হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে। স্কাউটদের উন্নয়নে বরাদ্দের পাশপাশি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞানের বাইরে বাস্তব ও কারিগরি শিক্ষাগ্রহণ করতে হবে। দেশ পরিচালনায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে স্কাউটদের প্রতি আহ্বান জানান তিনি।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ