পরীক্ষার ফল প্রকাশের পর হতাশ হয়ে আত্মহত্যার মতো ভয়াবহ সিদ্ধান্ত নেওয়ার ঘটনা প্রতিবছরই দেখা যায়। অথচ একটি পরীক্ষায় ফেল করা কখনোই জীবনের শেষ নয় বরং ব্যর্থতা হতে পারে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় প্রেরণা।
বিশ্বের বহু সফল মানুষ ছাত্রজীবনে ব্যর্থ হয়েছেন। জে. কে. রাউলিং, রিচার্ড ব্র্যানসন, সায়মন কোয়েল তাঁদের শিক্ষাজীবনে ছিল ব্যর্থতা ও বাধা। তবু সেই ব্যর্থতা তাঁদের থামাতে পারেনি।
রিচার্ড ব্র্যানসন মাত্র ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে দেন। জে.কে. রাউলিং অক্সফোর্ডে পড়ার সুযোগ পাননি। সায়মন কোয়েলও পরীক্ষায় বারবার ব্যর্থ হয়ে পড়াশোনা ছেড়ে দেন। কিন্তু পরবর্তী জীবনে তাঁরা নিজ নিজ ক্ষেত্রে বিশ্বজুড়ে সাফল্য অর্জন করেছেন। ব্যর্থতাকে পেছনে ফেলে নিজেদের প্রমাণ করেছেন বিশ্বমঞ্চে।
তাই পরীক্ষায় খারাপ ফল মানেই জীবন শেষ নয়। একটি ফলাফল আপনার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজকের ব্যর্থতাকে আগামী দিনের সাফল্যের জ্বালানি বানান। মনে রাখুন ফেল মানেই ব্যর্থ জীবন নয় হাল ছেড়ে দেওয়াই আসল ব্যর্থতা।
Google
-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
পরীক্ষার ফল প্রকাশের পর হতাশ হয়ে আত্মহত্যার মতো ভয়াবহ সিদ্ধান্ত নেওয়ার ঘটনা প্রতিবছরই দেখা যায়। অথচ একটি পরীক্ষায় ফেল করা কখনোই জীবনের শেষ নয় বরং ব্যর্থতা হতে পারে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় প্রেরণা।
বিশ্বের বহু সফল মানুষ ছাত্রজীবনে ব্যর্থ হয়েছেন। জে. কে. রাউলিং, রিচার্ড ব্র্যানসন, সায়মন কোয়েল তাঁদের শিক্ষাজীবনে ছিল ব্যর্থতা ও বাধা। তবু সেই ব্যর্থতা তাঁদের থামাতে পারেনি।
রিচার্ড ব্র্যানসন মাত্র ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে দেন। জে.কে. রাউলিং অক্সফোর্ডে পড়ার সুযোগ পাননি। সায়মন কোয়েলও পরীক্ষায় বারবার ব্যর্থ হয়ে পড়াশোনা ছেড়ে দেন। কিন্তু পরবর্তী জীবনে তাঁরা নিজ নিজ ক্ষেত্রে বিশ্বজুড়ে সাফল্য অর্জন করেছেন। ব্যর্থতাকে পেছনে ফেলে নিজেদের প্রমাণ করেছেন বিশ্বমঞ্চে।
তাই পরীক্ষায় খারাপ ফল মানেই জীবন শেষ নয়। একটি ফলাফল আপনার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজকের ব্যর্থতাকে আগামী দিনের সাফল্যের জ্বালানি বানান। মনে রাখুন ফেল মানেই ব্যর্থ জীবন নয় হাল ছেড়ে দেওয়াই আসল ব্যর্থতা।

আপনার মতামত লিখুন