মুন টাইমস নিউজ

অর্থনীতি

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

কাতার এনার্জি ফোর্স মেজর নোটিশের মেয়াদ বাড়িয়েছে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইতালির ইউটিলিটি কোম্পানি এডিসন কিংবা এশিয়ার কিছু গ্রাহকের কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো সরবরাহ করতে পারবে না। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) এডিসন ও বাণিজ্যিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

ইউরোপে কাতার এনার্জির অন্যতম বৃহৎ গ্রাহক এডিসন সোমবার জানিয়েছে, তারা ডিসেম্বরের শুরু পর্যন্ত কোনো এলএনজি কার্গো পাবে না। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সৃষ্ট সরবরাহ বিঘ্নের পর এপ্রিল মাসে প্রথম ফোর্স মেজর নোটিশ জারি করা হয়েছিল। এরপর আবারও নতুন করে এর মেয়াদ বাড়ানো হলো।

এদিকে দুটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার গ্রাহকদেরও নভেম্বর পর্যন্ত ফোর্স মেজর নোটিশের মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কাতার এনার্জি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইরান সংঘাতের কারণে সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া দেশগুলোর একটি কাতার। রয়টার্সের হিসাব অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি ৯৬ শতাংশ কমে গেছে।

হরমুজ প্রণালির মধ্য দিয়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর রপ্তানিকারকরা গোপনে তেল পরিবহন করতে সক্ষম হলেও, ডেটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান আইসিআইএসের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫০৯টি।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কাতার এনার্জি ফোর্স মেজর নোটিশের মেয়াদ বাড়িয়েছে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইতালির ইউটিলিটি কোম্পানি এডিসন কিংবা এশিয়ার কিছু গ্রাহকের কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো সরবরাহ করতে পারবে না। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) এডিসন ও বাণিজ্যিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

ইউরোপে কাতার এনার্জির অন্যতম বৃহৎ গ্রাহক এডিসন সোমবার জানিয়েছে, তারা ডিসেম্বরের শুরু পর্যন্ত কোনো এলএনজি কার্গো পাবে না। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সৃষ্ট সরবরাহ বিঘ্নের পর এপ্রিল মাসে প্রথম ফোর্স মেজর নোটিশ জারি করা হয়েছিল। এরপর আবারও নতুন করে এর মেয়াদ বাড়ানো হলো।

এদিকে দুটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার গ্রাহকদেরও নভেম্বর পর্যন্ত ফোর্স মেজর নোটিশের মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কাতার এনার্জি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইরান সংঘাতের কারণে সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া দেশগুলোর একটি কাতার। রয়টার্সের হিসাব অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি ৯৬ শতাংশ কমে গেছে।

হরমুজ প্রণালির মধ্য দিয়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর রপ্তানিকারকরা গোপনে তেল পরিবহন করতে সক্ষম হলেও, ডেটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান আইসিআইএসের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫০৯টি।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ