মুন টাইমস নিউজ

অর্থনীতি

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ফটো কার্ড
আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজ গ্রাহকদের অর্থ জমা নিতে বলা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত আদেশ সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

এতে জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শুক্র ও শনিবার হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এ ছাড়া ব্যাংকিং লেনদেনের নির্দিষ্ট সময়ের পর যতক্ষণ পর্যন্ত হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রহীতা উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাদের অর্থ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজ গ্রাহকদের অর্থ জমা নিতে বলা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত আদেশ সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

এতে জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শুক্র ও শনিবার হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এ ছাড়া ব্যাংকিং লেনদেনের নির্দিষ্ট সময়ের পর যতক্ষণ পর্যন্ত হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রহীতা উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাদের অর্থ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ