মুন টাইমস নিউজ

অপরাধ

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের কারাদণ্ড

নীলফামারীর ডোমারে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ ও নিরুপায় হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা নজরুল। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

মঙ্গলবার (২১শে এপ্রিল) বিকেলে উপজেলার ৮নং ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামের নজরুল ইসলামের সন্তান ওয়াহিদকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড এবং অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী।

এবিষয়ে ওয়াহিদের পরিবারের লোকজন জানায়, ওয়াহিদ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। আমরা তাকে মাদক সেবন থেকে বিরত থাকতে বললে সে আমাদের পরিবারের লোকজনকে মারপিটসহ ঘরের জিনিসপত্র ভাংচুর করে। এমতাবস্থায় ওয়াহিদের বাবা নজরুল থানায় সংবাদ দিলে ডোমার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাদকসেবনের দায়ে অভিযুক্ত ওয়াহিদকে আটক করে এবং তারা তাৎক্ষণিকভাবে ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করেন। ইউএনও ম্যাডাম দ্রুত ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় তার ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াহিদের ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা করা হয়েছে।

মাদকাসক্ত

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ