মুন টাইমস নিউজ

আবহাওয়া

বায়ুদূষণে বিশ্বের শীর্ষে লাহোর, পঞ্চম স্থানে ঢাকা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | ফটো কার্ড
বায়ুদূষণে বিশ্বের শীর্ষে লাহোর, পঞ্চম স্থানে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আবারও উদ্বেগজনক অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে (একিউআই) ১৭৯ স্কোর নিয়ে বিশ্বের পঞ্চম দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে ঢাকা।

আজ রোববার (৮ নভেম্বর) সকালেও নগরীর বাতাসের মান ছিল অস্বাস্থ্যকর পর্যায়ে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটির ওয়েবসাইটে রোববার সকাল ৭টা ৪০ মিনিটে হালনাগাদ করা তালিকা অনুযায়ী, ২৯১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থান দখল করেছে পাকিস্তানের লাহোর।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা। শহরটির বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২০৩। অন্যদিকে ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

এই তালিকায় ঢাকার ঠিক পরেই রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম। শহরটির একিউআই স্কোর ১৭৮, যা ঢাকার তুলনায় মাত্র এক পয়েন্ট কম।

বায়ুমানের সূচক অনুযায়ী, ঢাকার বর্তমান ১৭৯ স্কোর অস্বাস্থ্যকর বাতাসের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময় এমন পরিবেশে অবস্থান করলে সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

আইকিউ এয়ারের নির্ধারিত মানদণ্ডে শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআই স্কোরকে ভালো বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


বায়ুদূষণে বিশ্বের শীর্ষে লাহোর, পঞ্চম স্থানে ঢাকা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আবারও উদ্বেগজনক অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে (একিউআই) ১৭৯ স্কোর নিয়ে বিশ্বের পঞ্চম দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে ঢাকা।

আজ রোববার (৮ নভেম্বর) সকালেও নগরীর বাতাসের মান ছিল অস্বাস্থ্যকর পর্যায়ে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটির ওয়েবসাইটে রোববার সকাল ৭টা ৪০ মিনিটে হালনাগাদ করা তালিকা অনুযায়ী, ২৯১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থান দখল করেছে পাকিস্তানের লাহোর।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা। শহরটির বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২০৩। অন্যদিকে ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

এই তালিকায় ঢাকার ঠিক পরেই রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম। শহরটির একিউআই স্কোর ১৭৮, যা ঢাকার তুলনায় মাত্র এক পয়েন্ট কম।

বায়ুমানের সূচক অনুযায়ী, ঢাকার বর্তমান ১৭৯ স্কোর অস্বাস্থ্যকর বাতাসের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময় এমন পরিবেশে অবস্থান করলে সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

আইকিউ এয়ারের নির্ধারিত মানদণ্ডে শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআই স্কোরকে ভালো বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।


মুন টাইমস নিউজ

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ