মুন টাইমস নিউজ

আবহাওয়া

ঢাকার ১০ এলাকায় আজ বায়ুদূষণ বেশি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | ফটো কার্ড
ঢাকার ১০ এলাকায় আজ বায়ুদূষণ বেশি

রাজধানীতে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় আবারও বাড়ছে বায়ুদূষণের প্রকোপ। এদিন রাজধানীর ১০টি এলাকায় বায়ুর মান তুলনামূলক বেশি দূষিত বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বিশ্বের ১২৫টি দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে ঢাকা। 

সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ারের তাৎক্ষণিক বায়ুমান সূচকে ঢাকার স্কোর ছিল ১২৪। এই মাত্রার দূষিত বাতাস সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ পরিস্থিতিতে ঘরের জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ছিল ৩১৬, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চীনের হাংঝৌ এবং ভিয়েতনামের হো চি মিন সিটি। শহর দুটির বায়ুমান স্কোর যথাক্রমে ১৬৪ ও ১৬২।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে রাজধানীর সবচেয়ে দূষিত এলাকা ছিল বারিধারা পার্ক রোড। সেখানে বায়ুমান সূচক ছিল ১৫১। এরপর গুলশান লেক পার্কে ১৪১, বারিধারা লেক সাইডে ১৪০ এবং বিআইডিএসের এয়ার ভিজ্যুয়াল এলাকায় ১৩৯ স্কোর রেকর্ড করা হয়।

পুরান ঢাকার বেচারাম দেউড়িতেও বায়ুমান সূচক ছিল ১৩৯। মিরপুরের ইস্টার্ন হাউজিং ও গুলশান-২-এর রব ভবন এলাকায় স্কোর ছিল ১২৪। মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোরে ১১০, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ৭৫ এবং খিলগাঁওয়ের গোড়ানে ৬৬ স্কোর পাওয়া যায়।

বায়ুমান সূচক বা একিউআইয়ের স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো এবং ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ বলা হয়। দূষণের মাত্রা বেশি থাকলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকার ১০ এলাকায় আজ বায়ুদূষণ বেশি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: তাবিবুর রহমান তালুকদার
প্রকাশক: জিন্নাহ ফারুক
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ