মুন টাইমস নিউজ

সারাদেশ

‘জ্বালানি সংকট’ হিলিতে দীর্ঘ লাইন, অপেক্ষার ফাঁকে কৃষক বৈঠক

কৃষকদের বৈঠক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ফিলিং স্টেশনে জ্বালানি নিতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকেরা। জ্বালানি সংকটের কারণে পাম্প এলাকায় তৈরি হয়েছে দীর্ঘ লাইন; ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা।

বুধবার (২২ এপ্রিল) সকালে এই দীর্ঘ লাইনের মধ্যেই দেখা যায় এক ভিন্ন চিত্র। অপেক্ষমাণ শতাধিক মোটরসাইকেল চালক ও কৃষকদের নিয়ে তাৎক্ষণিকভাবে একটি কৃষক বৈঠকের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন এসিআই ফার্টিলাইজার ব্র্যান্ড প্রোমোটার ইয়াসিন আলী।

তিনি জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে সবাই ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছিলেন। সেই সময়টিকে কাজে লাগাতেই কৃষকদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়।

বৈঠকে অংশ নেওয়া কৃষকেরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, জ্বালানি সংকটের কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। অনেকেই সময়মতো জমিতে সেচ দিতে পারছেন না, আবার পরিবহন সমস্যার কারণে উৎপাদিত ফসল বাজারে নিতে দেরি হচ্ছে।

একজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “জ্বালানি নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে আমাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। দ্রুত সমাধান না হলে উৎপাদনেও প্রভাব পড়বে।”

অন্য এক ভুক্তভোগী বলেন, তেলের দাম বাড়ার পরও যদি এমন দুর্ভোগ পোহাতে হয়, তাহলে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে যায়। খুচরা পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা গেলে এ ধরনের ভিড় অনেকটাই কমানো সম্ভব হতো।

সরেজমিনে দেখা গেছে, অপেক্ষা করতে করতে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন। কেউ ট্রাকের পেছনে শুয়ে বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ মোটরসাইকেলের ওপর বসেই সময় পার করছেন। দীর্ঘ অপেক্ষা যেন এখন নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না হলে ভোগান্তি আরও বাড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, হিলি ফিলিং স্টেশনে কঠোর নিরাপত্তা নিশ্চিত করে সিরিয়াল অনুযায়ী জ্বালানি বিতরণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি খুব শিগগিরই ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভোগান্তি কমে আসে।

সংকট হাকিমপুর তেল জ্বালানি কৃষক ফুয়েল কার্ড

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘জ্বালানি সংকট’ হিলিতে দীর্ঘ লাইন, অপেক্ষার ফাঁকে কৃষক বৈঠক

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ