মুন টাইমস নিউজ

সারাদেশ

সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪

সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে সাভার পৌরসভার আইচা নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন।

অফিসের অ্যাসাইনমেন্ট নিয়ে মাদক ব্যবসায়ীদের বিষয়ে রিপোর্ট করতে সাভারে গিয়েছিলেন রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম। মাদক সন্ত্রাসীরা তাদের ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করে ছিনিয়ে নেয় মুঠোফোন এবং মানিব্যাগ। খবর পেয়ে গুরুতর জখম অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সবার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি জানান, মাদকের বিষয়ে রিপোর্ট করতে গিয়ে আক্রান্ত হন গণমাধ্যমকর্মীরা। এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আইচা নোয়াদ্দা এলাকার প্রধান সড়ক থেকে দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনকে জিম্মি করে তুলে নিয়ে যায়। স্থানীয় একটি অটোরিকশার গ্যারেজে আটকে রেখে তাদের ওপর উপর্যুপরি নির্যাতন চালায়। হামলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তাদের পরনের কাপড়। এসময় দেশ টিভির গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে। ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড নিয়ে যায় হামলাকারী।

পরে আহত সাংবাদিকদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। তবে অভিযানের পালিয়ে যায় মাদক কারবারি ও তাদের সহযোগী হামলাকারীরা।

এ ঘটনার নিন্দা জানিয়েছে সাভার প্রেসক্লাব, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব)। হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন সাংবাদিক নেতারা

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ