মুন টাইমস নিউজ

সারাদেশ

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারের ফুলবাড়িয়া রাজাঘাট ও বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাতে সাভারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রঘুনাথপুর গ্রামের মোঃ আতাহার আলী ছেলে মোঃ ছাদেক হোসেন (২৫), ঢাকা জেলার সাভার থানার বলিয়ারপুর এলাকার মৃত মজিদের ছেলে মোঃ আব্দুল কাইয়ুম (৪০), ও বলিয়ারপুর দক্ষিণপাড়া এলাকার আঃ হামিদের ছেলে মোঃ মুন্না (২৮)।

ডিবি পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সাভারের ফুলবাড়িয়া রাজাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পেশাদার মাদক কারবারি ছাদেক হোসেনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। অপর একটি পৃথক অভিযানে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাইয়ুম ও মুন্নাকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করে। আটকৃত আসামি কাইয়ুমের বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সাভারে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। 

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। 

Google Google -এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

আপনার মতামত লিখুন

মুন টাইমস নিউজ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সাভারের ফুলবাড়িয়া রাজাঘাট ও বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাতে সাভারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রঘুনাথপুর গ্রামের মোঃ আতাহার আলী ছেলে মোঃ ছাদেক হোসেন (২৫), ঢাকা জেলার সাভার থানার বলিয়ারপুর এলাকার মৃত মজিদের ছেলে মোঃ আব্দুল কাইয়ুম (৪০), ও বলিয়ারপুর দক্ষিণপাড়া এলাকার আঃ হামিদের ছেলে মোঃ মুন্না (২৮)।

ডিবি পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সাভারের ফুলবাড়িয়া রাজাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পেশাদার মাদক কারবারি ছাদেক হোসেনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। অপর একটি পৃথক অভিযানে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাইয়ুম ও মুন্নাকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করে। আটকৃত আসামি কাইয়ুমের বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সাভারে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। 

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। 

মুন টাইমস নিউজ

সম্পাদক ও প্রকাশক: মোঃ আলামিন সরকার
উপদেষ্টা: তাবিবুর রহমান তালুকদার
আইন উপদেষ্টা: এ্যাডঃ মোঃ মাহবুব আলম সরকার

© ২০২৬ মুন টাইমস নিউজ